1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ চবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ৩১০ কোটি ৯৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে সরকার হামের টিকা কিনতে বর্তমান সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার চবি উপাচার্যের সঙ্গে শহীদ জিয়া স্মৃতি সংসদ চবির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বাংলাদেশিদের মৃত্যুর জন্য দায়ী মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস স্থাপন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার

সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অদ্য ৩০/০৩/২০২৬ খ্রি. সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা মহোদয়ের সাথে ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাশে Mr. Giuseppe Giovanni-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে Mr. Giuseppe Giovanni বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পুলিশকে অভিনন্দন জানান এবং মানবপাচার (Trafficking in Persons – TIP) ও অবৈধ অভিবাসন (Smuggling of Migrants – SOM) প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, বিশেষ করে সিআইডি ও অন্যান্য বিশেষায়িত ইউনিটসমূহের কার্যকর ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন, বিশেষত অপারেশনাল কার্যক্রম ও গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এসময় সিআইডি প্রধান সম্প্রতি বাংলাদেশ ও ইতালির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU)-এর আলোকে পুলিশ-টু-পুলিশ সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিরাপদ ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি অবৈধ অভিবাসন নেটওয়ার্কের বিরুদ্ধে সমন্বিত ও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আলি আকবর খান, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম); জনাব মো. আবুল বাশার তালুকদার, ডিআইজি (সাইবার পুলিশ সেন্টার); জনাব মোহাম্মদ শামসুল হক, ডিআইজি (ফরেনসিক)সহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ মানবপাচার, অবৈধ অভিবাসন এবং আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার, যৌথ উদ্যোগ গ্রহণ এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম সম্প্রসারণে একমত পোষণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com