1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৭ই নভেম্বরের চেতনা ভবিষ্যতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় রুহুল কবীর রিজভী ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি শাহ আলমসহ ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন

১ম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৪৫ বার ভিউ

বিশেষ সংবাদ:
অস্ট্রেলিয়ার শুরুটা খারাপ হলেও শেষদিকে অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যালানা কিং নৈপুণ্যে দুইশ ছাড়ানো সংগ্রহ পায়। জবাব দিতে নেমে ব্যাট হাতে বেশি কিছু করতে পারলেন না বাংলাদেশের মেয়েরা।

কেবল নিগার সুলতানা জ্যোতি কিছুক্ষণ লড়ে গেলেও বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জয় ১১৮ রানে। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার মেয়েরা। রান তাড়ায় নেমে ৯৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

ইনিংসের দ্বিতীয় ওভারে ফিবি লিচফিল্ডকে বিদায় করে শুরুটা ভালো করেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। ২ রান যোগ করে ফিরে যান তিনে নামা এলিসা পেরি। ওপেনার অ্যালিসা হিলি বেশ কিছুক্ষণ লড়ে গেলেও ২৪ রানের বেশি করতে পারেননি। সমানভাবে লড়েন বেথ মুনিও। তার ব্যাট থেকে আসে ২৫ রান।

অ্যাশলি গার্ডনার এসে অবশ্য ঝড়ো শুরু করেন। তবে ৩৮ বলে ৩২ রানের ইনিংস খেলে তিনি শিকার হন নাহিদা সুলতানার। বাকি সময়টা লড়ে যান সাদারল্যান্ড। তাকে সঙ্গ দিতে এসে ১২ রানে বিদায় নেন ওয়ারেহাম। তবে অষ্টম উইকেটে অ্যালানা কিং টিকে যান। তাদের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।

৫৬ বলে ৬৭ রানের জুটিতে দলের সংগ্রহ দুইশ পার করেন তারা। ৬৯ বলে ফিফটি পূর্ণ করা সাদারল্যান্ড অপরাজিত থাকেন ৫৮ রানে। ৭৬ বলে তার ইনিংসটি গড়া ছিল ৫ চারে। অপরপ্রান্তে শেষদিকে এসে ব্যাট হাতে ঝড় তোলেন কিং। ৩১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকা এই ব্যাটার গড়েন রেকর্ডও। মেয়েদের ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা এখন তার দখলেই।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার। এই ম্যাচে ওয়ানডেতে ৫৩ উইকেট পূর্ণ করে সালমা খাতুনকে (৫২) পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারীর রেকর্ড গড়েন নাহিদা।

রান তাড়ায় খেলতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। ফারজানার শূন্য রানে বিদায়ের পর কিছুক্ষণ লড়ে যান আরেক ওপেনার সোবহানা মোস্তারি। কিন্তু ১৭ রানের বেশি আসেনি তার ব্যাট থেকে। তিনে নেমে মুর্শিদা করেন ১০ রান। চারে নেমে লড়াই চালান জ্যোতি। বাকিরা কেবল আসা-যাওয়ার মধ্যেই ছিল। দলের হয়ে ৬৪ বলে সর্বোচ্চ ২৭ রান করেন টাইগ্রেস অধিনায়ক

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com