1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় হারে সিরিজ খোয়াল বাংলাদেশের মেয়েরা

  • আপডেটের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৬১ বার ভিউ

বিশেষ সংবাদ:
বিশ্ব ক্রিকেটে অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। হোক সে নারী কিংবা পুরুষ দল। অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলও কম যায় না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। শক্তিশালি এই অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে ওঠলো না বাংলাদেশের মেয়েরা। আরও একবার ব্যাটিং ব্যর্থতা; আরও একটি হার। সফরকারীদের বিপক্ষে টানা দ্বিতীয় হারে সিরিজ খোয়াল বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচ বাকী থাকতে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্য্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রোববার (২৪ মার্চ ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ওয়ানডে ১১৮ রানের বড় ব্যবধানে হেরেছিলো টাইগ্রেসরা। এতে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়লো নিগার সুলতানার দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। টেস্ট মেজাজে বাংলাদেশের ইনিংস শুরু করেন দুই ওপেনার ফারজানা হক ও সোবহানা মোস্তারি। ৫১ বলে ১৭ রানের জুটি গড়েন তারা। ২০ বলে ৩ রান করে আউট হন সোবহানা।

দ্বিতীয় উইকেট জুটিতেও টেস্ট মেজাজ অব্যাহত রাখেন ফারজানা ও তিনে নামা মুরশিদা খাতুন। ৪১ বল খেলে ৬ রান যোগ করেন তারা। দলীয় ২৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদশ। ৫২ বল খেলে মাত্র ৭ রানে বিদায় নেন ফারজানা। এরপর মুরশিদা ২৪ বলে ৫ ও অধিনায়ক নিগার সুলতানা ৫ বলে ১ রানে আউট হলে ১৮তম ওভারে ২৭ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। টপ অর্ডারের চার ব্যাটার দুই অঙ্কে পা রাখতে না পারলেও মিডল অর্ডারের দুই ব্যাটার ফাহিমা খাতুন ও রিতু মনি ডাবল ফিগারের দেখা পান। কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তারা। ফাহিমা ১১ ও রিতু ১০ রান করেন।

স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতায় ৬১ রানে ৮ উইকেট হারিয়ে দ্রুত ইনিংস গুটিয়ে যাবার মুখে পড়ে বাংলাদেশ। কিন্তু শেষ তিন ব্যাটারের লড়াইয়ে ১শ রান পার করার স্বপ্ন দেখে বাংলাদেশ। নবম উইকেটে সুলতানা খাতুনের সাথে ৪৩ বলে ১৬ এবং শেষ উইকেটে মারুফা আকতারকে নিয়ে ৩৪ বলে ২০ রান যোগ করেন নাহিদা। তারপরও দলগতভাবে তিন অঙ্ক স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। শেষ ব্যাটার হিসেবে নাহিদা আউট হলে ৪৪.১ ওভারে ৯৭ রানে অলআউট হয় বাংলাদেশ। এই নিয়ে দশমবার ওয়ানডেতে ১শর নীচে অলআউট হলো বাংলাদেশ। শেষ দুই উইকেটে ৩৬ রানে আসে টাইগ্রেসদের।

৩টি চারে ৪৭ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন নাহিদা। অতিরিক্ত থেকে ২০ রান পায় বাংলাদেশ। বাংলাদেশের ৯ উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার চার স্পিনার। সফি মলিনেক্স ৩টি, অ্যাশলে গার্ডনার, আলানা কিং ও জিওর্জি ওয়ারেহাম ২টি করে উইকেট নেন। ৯৮ রানের টার্গেটে খেলতে নেমে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৫ রানে রান আউট হন ফোবি লিচফিল্ড। এরপর অধিনায়ক অ্যালিসা হিলিকে ১৫ রানে রাবেয়া খাতুন এবং বেথ মুনিকে ৮ রানে আউট করেন সুলতানা। এতে ৩৯ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

পরবর্তীতে চতুর্থ উইকেটে তাহিলা ম্যাকগ্রাকে নিয়ে ২১ ও এবং পঞ্চম উইকেটে গার্ডনারকে নিয়ে অবিচ্ছিন্ন ৩৮ রান যোগ করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন এলিসে পেরি। ৩টি চারে পেরি ৩৫ রানে এবং গার্ডনার ২০ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের সুলতানা ও রাবেয়া ১টি করে উইকেট নেন। আগামী ২৭ মার্চ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com