1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬ সমাপ্ত আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিস ভবন নির্মানে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদের থানায় গণঅভিযোগ ও মানববন্ধন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বেলকুচিতে ৩৬ জুলাই স্মরণে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর এর ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন COMMANDER, U S PACIFIC FLEET

গরম আর বিদ্যুৎ সংকটে সাতক্ষীরায় অচলাবস্থার শঙ্কা চাহিদা ১৫০ মেগাওয়াট, সরবরাহ ৯৫ মেগাওয়াট; গ্রাহক ৭ লাখের বেশি

  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

প্রচণ্ড তাপদাহের মধ্যে বিদ্যুতের তীব্র ঘাটতি ও ঘনঘন লোডশেডিংয়ে সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার শহর ও গ্রামাঞ্চলে দিন-রাত বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ, রোগী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সাতক্ষীরা জেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ১৫০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৯৫ মেগাওয়াট। ফলে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। চাহিদার প্রায় ৩৭ শতাংশ ঘাটতির কারণে জেলার বিভিন্ন এলাকায় একাধিকবার লোডশেডিং করতে হচ্ছে।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বর্তমানে ৬ লাখ ৪৭ হাজার ২৪ জন গ্রাহক রয়েছেন।

অন্যদিকে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো)-এর আওতায় সাতক্ষীরা শহরাঞ্চলে গ্রাহক সংখ্যা ৫৮ হাজার ৫৯৮ জন। দুই প্রতিষ্ঠান মিলিয়ে জেলায় মোট বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা প্রায় ৭ লাখ ৬ হাজার। অথচ ক্রমবর্ধমান চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি না পাওয়ায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।

জানা যায়, ২০২২ সালে জাতীয় জ্বালানি সংকটের সময় সাতক্ষীরাসহ সারা দেশে ব্যাপক লোডশেডিং শুরু হয়। ২০২৪ সালে জেলায় বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১১০ মেগাওয়াট, সরবরাহ পাওয়া যেত ৬৮ মেগাওয়াট। তখনও প্রায় ৪২ মেগাওয়াট ঘাটতি ছিল। বর্তমানে চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় সংকটও তীব্র আকার ধারণ করেছে।

সচেতন মহলের মতে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং বিদ্যুতের অপচয় রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

জেলার সাধারণ মানুষের দাবি, তাপদাহের এই সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে এবং শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে পড়বে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com