1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬ সমাপ্ত আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিস ভবন নির্মানে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদের থানায় গণঅভিযোগ ও মানববন্ধন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বেলকুচিতে ৩৬ জুলাই স্মরণে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর এর ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন COMMANDER, U S PACIFIC FLEET

সিংড়ায় পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান প্রশাসকের

  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

(বায়েজীদ ইসলাম জয়, সিংড়া, নাটোর প্রতিনিধি)

১৬ জুন ২০২৬: নাটোরের সিংড়া পৌর এলাকায় পৌর কর পুনর্মূল্যায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও গুজবের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পৌরসভা প্রশাসন। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিতে পৌর নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সিংড়া পৌরসভার পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৭ অর্থবছরের জন্য পৌরসভার আওতাধীন হোল্ডিংসমূহের পৌর কর পুনর্মূল্যায়নের লক্ষ্যে সম্প্রতি সংশ্লিষ্ট করদাতাদের কাছে প্রাথমিক দাবি নোটিশ প্রেরণ করা হয়েছে। তবে এ নোটিশকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পৌরসভার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।
পৌর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং পৌরসভা কর আরোপ ও আদায় পদ্ধতি বিধিমালা, ২০১৩ অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর পৌর কর পুনর্মূল্যায়ন করা বাধ্যতামূলক। আইন ও বিধিমালার নির্ধারিত ধারা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে প্রেরিত দাবি নোটিশ কোনো চূড়ান্ত কর নির্ধারণ নয়; এটি শুধুমাত্র একটি প্রাথমিক মূল্যায়ন। করদাতাদের কোনো আপত্তি, সংশোধন বা মতামত থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে জানানোর সুযোগ রয়েছে।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৯ জুন ২০২৬ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট নোটিশ সঙ্গে নিয়ে সিংড়া পৌরসভা কার্যালয়ে আপত্তি দাখিল করা যাবে। পরে পৌর কর নিরূপণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির মাধ্যমে শুনানি গ্রহণ করে হোল্ডিং মালিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যৌক্তিক ও সাধ্যের মধ্যে কর পুনর্নির্ধারণ করা হবে।
এছাড়া নির্ধারিত ২৫ টাকা ফি জমা দিয়ে আবেদন করা যাবে এবং সকল আপত্তি নিরপেক্ষভাবে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দিয়েছে পৌরসভা।
জনস্বার্থে সঠিক তথ্য প্রচার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে সিংড়া পৌরসভা। একই সঙ্গে এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে প্রভাবিত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com