1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খালেদা রব্বানীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসভবনে যান- তারেক রহমান প্রতাপনগরে জমি দখল ও ৭৬ বছর বয়সী বৃদ্ধকে মারধরের অভিযোগ,থানায় লিখিত অভিযোগ আশাশুনিতে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল অবৈধ পথে গ্রিস যাওয়ার প্রাক্কালে ভূমধ্যসাগরে নিহত ১৮ বাংলাদেশিঃ মানব পাচার চক্রের এক সদস্য গ্রেফতার করেছে সিআইডি বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংড়ায় পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান প্রশাসকের গরম আর বিদ্যুৎ সংকটে সাতক্ষীরায় অচলাবস্থার শঙ্কা চাহিদা ১৫০ মেগাওয়াট, সরবরাহ ৯৫ মেগাওয়াট; গ্রাহক ৭ লাখের বেশি

বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি)

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেলকুচি উপজেলায় শান্তি শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়। বিশেষ করে আলোচনায় বলা হয় উপজেলার মুকন্দগাঁতী বাসস্ট্যান্ড ও সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান পাটের কারনে সবসময়ই যানযট লেগেই থাকে, উপজেলা প্রশাসন বার বার ভ্রাম্যমাণ করে দোকান উচ্ছেদ করলেও পরদিনই দেখা যায় আগের মতই টং দোকান তুলে যানযটের সমস্যা সৃষ্টি করে যাচ্ছে। এলাকায় মাদক নির্মূল করতে তথ্য পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নিবে প্রশাসন, পাশাপাশি বাল্যবিয়ে বন্ধ করতে এলাকার সবাইকে সচেতন হয়ে প্রশাসনের নিকট তথ্য দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিবে এমনকি অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে দের বিবাহ পড়ালে কাজীকে আইনের আওতায় আনা হবে। আলোচনা সভায় আরও বলা হয় যমুনায় নদী ভাঙ্গন ঠেকাতে নানামুখী পদক্ষেপ গ্রহন করা হয়েছে কিন্তু ইতোমধ্যে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এরকম অভিযোগ পাওয়া গেছে, কখন বালু কাটা হয়, কারা কাটে উপযুক্ত প্রমাণসহ তথ্য পাওয়া গেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়।
১৭জুন বুধবার সকালে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর, উপজেলা প্রাণী সম্পদ অফিসার নাজমুল হক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, আইসিটি অফিসার ঈমান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, মুকন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্ম কর্তা মোঃ আল মাসুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com