1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তোমরা সারাবিশ্বে বাংলাদেশের এ্যাম্বাসেডর হবে- তারেক রহমান ৫১ কোটি টাকায় সংস্কারের পাঁচ দিনেই বন্ধ বড়পুকুরিয়ার ৩য় ইউনিট সাতক্ষীরার আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান চায়নার প্রভাবে বন্ধ হওয়ার উপক্রম কামারশালা/হারিয়ে যাচ্ছে রূপগঞ্জের কামার শিল্প রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী আশাশুনির খাল থেকে মরদেহ উদ্ধার ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে উপনীত হতে সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়ন করেছেন

ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে উপনীত হতে সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়ন করেছেন

  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে উপনীত হতে সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়ন করেছেন। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুফল প্রাপ্তি নিশ্চিত।

তিনি বলেন, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থানে থাকা অবস্থায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। সরকারের ঐকান্তিক প্রত্যাশা, জনগণ যেন ভালো থাকে। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যেই আমরা কাজ করছি। এখানে কোনো বিভাজন নেই।

শুক্রবার (১৯ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কার্যক্রম উপজেলায় বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন সব কর্মসূচির সুফল দলমত নির্বিশেষে সবাই পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, একটা উপজেলাতে সরকারের বিভিন্ন দফতরের উন্নয়ন বরাদ্দ এবং বিভিন্ন কর্মসূচির সঠিক বাস্তবায়ন হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেশি সময় প্রয়োজন হবে না। তবে এসব উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হতে হবে। সরকারি তহবিল আর প্রকল্প বাস্তবায়নের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ অবস্থান। এক্ষেত্রে গুণগতমানের বাস্তবায়ন কাজ নিশ্চিত করতে হবে। কোনো রকমের দুর্নীতি গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, আমাদের আগামী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার মাধ্যমেই আমরা মেধাবী জাতি গঠন করতে চাই। প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানের ওপর সজাগ দৃষ্টি রাখতে হবে। মাদকের ভয়াল ছোবলের হাত থেকে তাদেরকে রক্ষা করতে হবে। তারা যেন বোঝা না হয়, পরিবার ও রাষ্ট্রের সম্পদে পরিণত হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান ও পুলিশ সুপার মো: মেনহাজুল আলম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com