1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬ সমাপ্ত আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিস ভবন নির্মানে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদের থানায় গণঅভিযোগ ও মানববন্ধন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বেলকুচিতে ৩৬ জুলাই স্মরণে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর এর ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন COMMANDER, U S PACIFIC FLEET

চায়নার প্রভাবে বন্ধ হওয়ার উপক্রম কামারশালা/হারিয়ে যাচ্ছে রূপগঞ্জের কামার শিল্প

  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি)

চীনা পণ্যের প্রভাবে ব্যবসা নেই কামারপল্লীতে। কালের বিবর্তনে কামারদের ˆতরি লোহার পণ্যের জায়গা দখলে নিয়েছে ভিনদেশি পণ্য। বাঙালির রান্নাঘরে দা-বঁটি উধাও, থেমেছে কামারের হাতুড়িও।

কয়েক বছর আগেও দেখা গেছে, মা-চাচিরা দা, বঁটি ব্যবহার করতেন।আর এখন সেই জায়গায় দখল করেছে চায়না ছুরি, ব্ল্যান্ডার মেশিন।হরি গোপাল বলেন, “আগে অনেক কামারশালা ছিল। অনেকেই ব্যবসা ছেড়ে দিয়েছেন। আমি কম করে ৩০-৪০ বছর এই ব্যবসায় রয়েছি, বাবা ঠাকুরদা সবাই এই কাজই করতেন। মানুষ প্রযুক্তির ওপর নির্ভর করা শুরু করেছেন।”
দেশের ঐতিহ্যবাহী এ শিল্পকে বাঁচাতে বিদেশি লৌহজাত পণ্যের ওপর নিয়ন্ত্রণ আরোপ জরুরি বলে দাবি সংশ্লিষ্টদের।একটা সময় দেখা যেত আগুনে পুড়িয়ে নরম করা টকটকে লাল লোহা পিটিয়ে বিভিন্ন যন্ত্র ˆতরি করছেন কামাররা।লোহায় একের পর এক আঘাত করে বিভিন্ন আকৃতির যন্ত্র ˆতরি করছেন তারা।দা,বটি, ছুরি, ছোরা, চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার ˆতরিতে ব্যস্ত কামাররা।এখন এ সবই স্মৃতি।এ শিল্পের মূল উপকরণ লোহা, ইস্পাত ও কয়লার দাম বেড়ে গেছে।

আগে ১২০ থেকে ১৫০ টাকায় এক বস্তা কাঠ-কয়লা পাওয়া যেত। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০০ থেকে ২৫০ টাকায়।ফলে যন্ত্র ˆতরি ব্যয় বেড়েছে।জয় মা কর্মশালার নিরঞ্জন বলেন, এখন ঈদেও বিক্রি তেমন জমে না।কাস্টমাররা দাম বেশি বলে কিনতে চায় না। কম দামে চায়না যন্ত্র কিনছে অধিকাংশ কাস্টমার।
কাঁচামালের দাম বৃদ্ধি ও বিদেশি ছুরি-কাচিতে সয়লাব বাজার, চাকচিক্য পণ্যে ক্রেতা আগ্রহ বাড়ায় কমেছে দেশিয় লোহার ˆতরি পণ্যের চাহিদা, লোকসানে কামারপল্লী। লোহা ও কয়লার দাম বেশি থাকায় কামারদের ˆতরি জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে বলে জানান কামারপট্টির ব্যবসায়ীরা। দেশীয় যন্ত্রপাতির চেয়ে চাইনিজ যন্ত্রপাতির দাম কিছুটা কম।

নিখিল চন্দ্র দাস বলেন, এখন এ পেশার রোজগারে সংসার চলাই যেন দায়।দোকান খুলে সারাদিন বসে থাকলেও কাজের অর্ডার আসে না।তাই কাটাতে হয় অলস সময়।নিখিল চন্দ্র একাই নন, এ পেশায় জড়িত প্রায় সবার অবস্থা একই।

প্রাচীনকাল থেকে বিভিন্ন গৃহস্থালি ও কৃষি যন্ত্রপাতি দা, বটি, চাকুর জন্য কামারদের ওপরই নির্ভর করতে হতো। দাম কিছুটা বেশি হলেও দেশীয় এসব লৌহজাত পণ্যের মান ছিল ভাল।তবে কালের বিবর্তনে কামারদের ˆতরি লোহার পণ্যের জায়গা দখলে নিয়েছে ভিনদেশি পণ্য।উৎপাদন কমেছে কামারপল্লীতে। শিল্পে জড়িতদের দিন কাটছে অর্থকষ্টে।অনেকেই বিকল্প পেশায় ঝুঁকছেন।

স্থানীয় কামাররা জানান, লোহার পণ্যের মান ভালো হলেও চায়নার পণ্য দেখতে আকর্ষণীয়, দামেও কম, প্রচার প্রচারণা বেশি।দেশি পণ্যেও প্রচার কম, দাম বেশি, তাই ক্রেতারা ঝুঁকছেন বিদেশি পণ্যের দিকে।ব্যবসায়ী নেতারা বলছেন দেশের আদি এ শিল্পকে বাঁচাতে দরকার যথাযথ সরকারী পদক্ষেপের।
উপজেলার কামার সমিতির সভাপতি কালিপ্রদ রায় বলেন, বাজারে আগে অনেক কামার শিল্প ছিল।এখন সেগুলো প্রায় বিলুপ্তির পথে।সরকারের কাছে ঐতিহ্যবাহী এই কামার শিল্প বাঁচিয়ে রাখার জন্য আহ্বান কামারপল্লীর ব্যবসায়ীদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com