1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ড. মাহদী আমিন বলেছেন, ‘সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে’ চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বিএনপি- মির্জা ফখরুল প্রবাসী কার্ড চালু নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক; আগামী মাসে পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে ১০টি বিশেষ সুবিধা পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ জোরদারের লক্ষ্যে চবি উপাচার্যের কেইপিজেড পরিদর্শন দেশে ৪শত ১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০-শয্যা থেকে ১০১ শয্যা করণ-লিস্টে ফুলবাড়ীর নাম থাকায় কৃতজ্ঞতা প্রকাশ ফুলবাড়ীবাসীর ভিটে মাটি রক্ষায় ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল, প্লাবনের শঙ্কা, পরিদর্শনে ইউএনও,দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাশ হত্যা মামলা রুজুর ০৪ ঘন্টার মধ্যেই হত্যার ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ০৭ জন আসামী গ্রেফতার বিদেশী সিগারেট(পঞ্চশ লক্ষ শলাকা) আমদানী করে চট্টগ্রাম বন্দর হতে খালাসের চেষ্টাকারী চক্রের ০১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে

ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ জোরদারের লক্ষ্যে চবি উপাচার্যের কেইপিজেড পরিদর্শন

  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ জোরদার, যৌথ গবেষণা এবং অ্যাকাডেমিক এক্সচেঞ্জ বৃদ্ধির লক্ষ্যে শনিবার (১৮ জুলাই ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেছেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ও চবি সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এসময় মাননীয় উপাচার্য-এর সাথে কেইপিজেড ও ইয়াং ওয়ানের শীর্ষ কর্মকর্তাদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর ‘ইন্ডাস্ট্রি–অ্যাকাডেমিয়া সংযোগ’ জোরদারে যৌথ গবেষণা, অ্যাকাডেমিক এক্সচেঞ্জ, কারিকুলাম উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সাস্টেইনেবিলিটি, ট্রান্সলেশনাল রিসার্চ বা প্রয়োগমুখী গবেষণা এবং ওয়েস্ট ম্যানেজমেন্টসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে কেইপিজেড-এর আধুনিক উৎপাদন অবকাঠামো ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধা ব্যবহার করে চবি শিক্ষার্থীরা যাতে বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জন করতে পারে, সে লক্ষ্যে ভবিষ্যৎ সহযোগিতার একটি রূপরেখা বা ‘কনসেপ্ট নোট’ প্রণয়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে যৌথ সভার মাধ্যমে এই সম্ভাব্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।

মাননীয় উপাচার্য কেইপিজেড-এর বিভিন্ন জোনিং এরিয়া, টেক্সটাইল ও ফ্যাশন ইনস্টিটিউট, কেইপিজেড ট্রাস্ট হাসপাতাল এবং পরিবেশবান্ধব শিল্প উদ্যোগসমূহ ঘুরে দেখেন। তিনি কেইপিজেড কর্তৃপক্ষের আতিথেয়তা ও শিক্ষার প্রসারে ইতিবাচক মনোভাবের জন্য ধন্যবাদ জানান। এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে একটি দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে উঠবে, যা আঞ্চলিক গবেষণা ও বাস্তবমুখী শিক্ষার বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন মাননীয় উপাচার্য।

এসময় ইয়াংওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমান, কোরিয়ান ইপিজেড করপোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান এবং কোরিয়ান ইপিজেড করপোরেশন (বিডি) লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন। ইয়ংওয়ান কর্তৃপক্ষ মাননীয় উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com