1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী দল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩০৩ বার ভিউ

বিশেষ সংবাদ:
আরও একবার ব্যাটিংয়ে দুর্দশা, আরও এক ম্যাচ হার, আরও এক সিরিজে হোয়াইটওয়াশ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে বাংলাদেশ নারী দলের সংগ্রহ ছিল যথাক্রমে ৯৫, ৯৭ ও ৮৯ রান।

ব্যাটিংয়ে এমন দুর্দশা এড়িয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সিরিজে শত রান পেরোয় জ্যোতি-ফাহিমাদের সংগ্রহ। তবে সেই ম্যাচে ১২৭ রানের লক্ষ্য দাঁড়িয়ে অস্ট্রেলিয়া নারী দলের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। পরের ম্যাচে রান তাড়ায় ৫৮ রানের হার। এবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতার আরও একটি ইনিংস শেষে অজিদের কাছে ৭৭ রানে হারল বাংলাদেশ।

এতে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়া নারী দলের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

মিরপুর হোম অব ক্রিকেটে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। সেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

সেই লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার মুরশিদা খাতুন। সেই থেকেই শুরু ব্যাটিং ধসের। যা চলে ইনিংসের শেষ পর্যন্ত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত স্রেফ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। এদিন দুই অঙ্কের ঘরে পোঁছানোর আগেই ফিরেছেন ৭ ব্যাটার। যার মধ্যে ছয় ব্যাটারের নামের পাশে রানের সংখ্যাটা ১ বা ০।

৩১ বলে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক জ্যোতি। এদিকে বোলিং আক্রমণে অজি অধিনায়ক হিলি আনে সাতজনকে। যার মধ্যে সবাই পেয়েছেন অন্তত একটি করে উইকেট। সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন তাইলা ভ্লামিনক।

এর আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির নৈপুণ্যে শুরুটা ভালো পায় সফরকারীরা। ওপেনিং জুটি থেকে আসে ৩৯ রান। সেখানে ১০ রান করে ফেরেন মুনি। তবে মাঝে নাহিদা আক্তারের স্পিন ঘূর্ণিতে ৩৬ রানেই ফেরেন অজিদের ৪ ব্যাটার। ১৫ ওভার ৩ বলে স্কোরবোর্ডে তখন ৫ উইকেটে ৯৮ রান। এতে আরও অল্পের মধ্যেই অজিদের থামানোর আশা জাগে স্বাগতিক দলে।

তবে শেষে সেখানে বাঁধা হয়ে দাঁড়ান তাহিলা ম্যাকগার্থ। তার ২৯ বলে অপরাজিত ৪৩ রানের ঝোড়ো ইনিংসে ৬ উইকেটে দেড়শ পেরিয়ে ১৫৫ রানে থামে অস্ট্রেলিয়া নারী দলের সংগ্রহ। সর্বোচ্চ ৪৫ রান আসে হিলির ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩১ রান খরচে সর্বোচ্চ ৩ উইকেট নেনে নাহিদা আক্তার। এছাড়া একটি করে উইকেট নেন শরিফা ও রাবেয়া।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১৫৫/৬ (২০ ওভার); (হিলি ৪৫, ম্যাকগার্থ ৪৩*; নাহিদা ৩/৩১, রাবেয়া ১/১৯)

বাংলাদেশ: ৭৮ (১৮.১ ওভার); (জ্যোতি ৩২, দিলারা ১২; ভ্লামিনক ৩/১২, ওয়ারহাম ১/২)

ফল: অস্ট্রেলিয়া ৭৭ রানে জয়ী

ম্যাচসেরাঃ তাইলা ভ্লামিনক

সিরিজ: অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী

সিরিজসেরাঃ সোফি মলিনেউ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com