1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সেনাবাহিনী প্রধানের সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন কওমি মাদরাসার বিরুদ্ধে ঘৃণাজীবীদের সম্মিলিত অপপ্রচারের তীব্র নিন্দা —-হেফাজতে ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন রাজশাহী মহানগরীতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়ন বিষয়ক সেমিনার ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই শহীদদের স্বজনদের সঙ্গে সিএমপি’র মতবিনিময় সভা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: বাংলাদেশ জরিপ অধিদপ্তর পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের

রাজশাহী মহানগরীতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়ন বিষয়ক সেমিনার ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অদ্য ২৮ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর আয়োজনে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়ন বিষয়ক সেমিনার ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর অতিরিক্ত পরিচালক জনাব মোঃ আলী আসলাম হোসেন মহোদয়।

সেমিনারে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের সেবার মানোন্নয়ন, দক্ষ জনবল গড়ে তোলা, কার্যকর চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পরবর্তীতে নির্ধারিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর প্রতিনিধিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com