বিশেষ প্রতিবেদন :
আজ ৫ আগস্ট ২০২৬ খ্রি. জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনার আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ধারণ ও লালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং শহিদদের অবিস্মরণীয় আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।