1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি ও সিআইডি প্রধানের মহাখালী কেমিক্যাল ল্যাবরেটরি পরিদর্শন আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়; সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই—’বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী সিএমপি ডবলমুরিং থানাধীন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ০৬ (ছয়) নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ফ্যামিলি কার্ড জরিপে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতি, প্রভাব বিস্তার ও ব্যক্তিগত অভিযোগের তদন্ত দাবি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এশিয়ান বাইপাস সড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে যাত্রীসাধারণ; নীলভিটা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি, পুলিশ না থাকায় ক্ষোভ যতরড় ক্ষমতাবানই হোন না কেন, খালের দখল ছাগতে হবে : প্রতিমন্ত্রী প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে বন্ধুত্বের ধরন “বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না”

যতরড় ক্ষমতাবানই হোন না কেন, খালের দখল ছাগতে হবে : প্রতিমন্ত্রী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি)

৪২ বছর আগে পানি নিষ্কাশনের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে স্থাপন করা মেশিনগুলো নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়নের কারণে অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এ সময় তিনি আরো বলেন, দখলকারীরা যত বড় ক্ষমতাবানই হোন না কেন, দখল ছাড়তে হবে। এটাই ফাইনাল।এব্যাপারে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
মঙ্গলবার (১১ আগস্ট) দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া, ভুলতা ও আশপাশের বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বাস্তবতার নিরিখে এখন আর রূপগঞ্জে সেই সেচ অবস্থা নেই। এখন আমাদের অবকাঠামোহ উন্নয়নসহ নানা কারণে রূপগঞ্জের অনেক জায়গা এখন ঢাকা শহরের মধ্যে চলে এসেছে। এ কারণে সেচের প্রকল্প আর সেচের জায়গায় নেই।

এখানে ৭৪১টার মতো ইন্ডাস্ট্রি রয়েছে। এলাকায় যদি জলাবদ্ধতা সৃষ্টি হয় তাহলে এর প্রভাব সাধারণ মানুষের মাঝেই পড়বে। আমি দায়িত্ব নেওয়ার পরে লোক দেখানো কোনো কাজ করিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন আমরা সরকার গঠন করলে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী খনন করা হবে। অনেক জায়গায় খালের উপর ইন্ডাস্ট্রিজ ঘরবাড়ি তোলা হয়েছে সেগুলো আমরা উচ্ছেদ করেছি। জনগণ পানি সম্পদ মন্ত্রণালয়কে সহযোগিতা করলে যতো প্রভাবশালী হোক না কেন তা উচ্ছেদ করে খাল খনন করা হবে।

সড়ক পথে যে যানজট সৃষ্টি হয় খাল খনন করলে নৌপথে ও সাধারণ মানুষ চলাচল করতে পারবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদেস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, তারাবো পৌর বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মতিন ভুইয়া, এড গোলজার হোসেন ভুইয়া,ফরিদ আহমেদ যুবরাজ, যুবদল নেতা মামুন মিয়াসহ আরো অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com