1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি ও সিআইডি প্রধানের মহাখালী কেমিক্যাল ল্যাবরেটরি পরিদর্শন আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়; সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই—’বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী সিএমপি ডবলমুরিং থানাধীন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ০৬ (ছয়) নেতাকর্মী গ্রেপ্তার বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ফ্যামিলি কার্ড জরিপে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতি, প্রভাব বিস্তার ও ব্যক্তিগত অভিযোগের তদন্ত দাবি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এশিয়ান বাইপাস সড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে যাত্রীসাধারণ; নীলভিটা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি, পুলিশ না থাকায় ক্ষোভ যতরড় ক্ষমতাবানই হোন না কেন, খালের দখল ছাগতে হবে : প্রতিমন্ত্রী প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে বন্ধুত্বের ধরন “বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি ও সিআইডি প্রধানের মহাখালী কেমিক্যাল ল্যাবরেটরি পরিদর্শন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার

অদ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জনাব মো. আলী হোসেন ফকির এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মহোদয়গণ মহাখালীস্থ সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁরা ল্যাবরেটরির বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং আধুনিক যন্ত্রপাতি ও ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় তাঁরা ল্যাবরেটরির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অপরাধ তদন্তে আধুনিক ফরেনসিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ, পরীক্ষার মান ও সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা ল্যাবরেটরির চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ফরেনসিক সেবার বিশেষ গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

পরিদর্শনকালে সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরির পক্ষ থেকে বিশেষ পুলিশ সুপার জনাব শম্পা ইয়াসমীন, বিপিএম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং ভারপ্রাপ্ত চিফ কেমিক্যাল এক্সামিনার জনাব নজরুল ইসলামসহ ল্যাবরেটরির অন্যান্য কর্মকর্তাগণ ল্যাবের সার্বিক কার্যক্রম, ফরেনসিক রাসায়নিক পরীক্ষার বিভিন্ন পদ্ধতি এবং সাম্প্রতিক অর্জন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com