বিশেষ প্রতিবেদন :
ডবলমুরিং থানাধীন পাঠানটুলি আজিজ বোর্ডিং এর পাশে অবস্থিত বড়ুয়াপাড়া গামী রাস্তার
উপর ১০/০৮/২৬ ইং তারিখ বিকাল ১৮:৩০ ঘটিকার সময়
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ আসাদ রায়হান (৩৪) এর নেতৃত্বে ২০০-২৫০জন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের সদস্য নিয়ে মিছিল করার জন্য জড়ো হবার
সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ডবলমুরিং থানা-পুলিশ অভিযান পরিচালনা করে মূল নেতৃত্বদানকারী ১)মো: আসাদ রায়হান সহ
২)মোহাম্মদ নুরুন্নবী- বাংলাদেশ তাঁতীলীগের সভাপতি, সদরঘাট থানা, ৩) মোহাম্মদ খায়ের-২৮ নং ওয়ার্ড যুবলীগের সদস্য
৪) মোঃ জুয়েল- সদস্য,
৫) মোহাম্মদ তুষার- সদস্য এবং ৬) মোহাম্মদ কায়সার আহমেদ – সদস্যদের ঘটনাস্থল হইতে গ্রেফতার করা হয়। অন্যান্যরা পালিয়ে যায়। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।