1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত সম্মানিত বিমান বাহিনী প্রধান কর্তৃক বিমান বাহিনী স্টেশন শমশেরনগর পরিদর্শন গুণীজনদের উপযুক্ত সম্মান জানালেই সমাজে প্রদীপ্ত মানুষের সৃষ্টি হয়: চবি উপাচার্য মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থ বছরের মধ্যে পাঁচটি সিটি করপোরেশনসহ সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় করছে বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা রূপগঞ্জে জমি বিরোধে ভাই ভাবীর হামলা, অপর এক ভাবী নিহত; আটক ৩ রূপসীর শীর্ষ সন্ত্রাসী রূপগঞ্জের আতঙ্ক ইমরান আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ এর মৃত্যুবার্ষিকী পালিত

বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা

  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা)

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামে পূর্ববিরোধের জের ধরে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় ৮ জনের নাম উল্লেখসহ আরও ২/৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়,
গত( ১২ আগস্ট) সকালে বড়হিজলী গ্রামের চাঁদ আলীর বাড়ির সামনে এবং পরে বাদীর ছেলে সবুজ মোল্লার পেঁয়াজের আড়তে পূর্ববিরোধের জের ধরে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটে। এতে ওবায়দুর রহমান (৫৫), মেহেদী হাসান (৩৮) ও রিজন (২৭) আহত হন। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আবুল হোসেন মোল্লা (৭০) বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন—সাইফুল ইসলাম (৩৫), রাহুল (১৯), ইদ্রিস মোল্লা (৫০), খোকন মোল্লা (২৫), রতন মোল্লা (২৬), শুকুর ফকির (২২), রিংকু মোল্লা (৩৭) ও হাসিব (১৯)। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলাটি বালিয়াকান্দি থানায় মামলা নং-৭, তারিখ ১৩ আগস্ট ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে। এতে দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তবে মামলায় করা অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com