1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ইউনিয়নবাসী কি সতীনের সন্তান? সন্ধ্যা হলেই চলে মশার তান্ডব, রূপগঞ্জে মশার জ্বালায় অতিষ্ট মানুষ, ওষুধ ছিটানোর নেই কোন ব্যবস্থা রূপগঞ্জে হ্যান্ডকাফসহ ছাত্রলীগ কর্মীর পালিয়ে যাওয়ার দাবি, ভিডিও ভাইরাল দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী ওষুধ সমিতির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ​জাল টাকা চক্রের সদস্য ফখরুল মোংলা থানা পুলিশের হাতে আটক ​ ‘তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে’ — শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

রূপগঞ্জে ৪ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে আমির জামান শোয়াইব (১৭) নামে মানসিকভাবে অসুস্থ এক কিশোর ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বাবা আসাদুজ্জামান রোকন বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোলাকান্দাইল এলাকার বাসা থেকে জামিয়াতুল হাসানাইন (রাঃ) আল ইসলামিক মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় শোয়াইব। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ শোয়াইবের বয়স আনুমানিক ১৭ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট, ওজন ৪২ কেজি। গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল।

এ ঘটনায় ৯ সেপ্টেম্বর শিক্ষার্থীর পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

পরিবারের পক্ষ থেকে নিখোঁজ কিশোরের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com