1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্রের উদ্বোধনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রধানমন্ত্রীর উদ্যোগে চোখে অস্ত্রোপচার হলো তিন বছরের শিশু আবু বক্করের কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নৃশংসভাবে হত্যার বিচার চেয়ে বিএনপির বিবৃতি রূপগঞ্জে থেমে থাকা ২ বাসে আগুন ঃ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিঃ ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে রূপগঞ্জে শীতের কাপড়ের ব্যবসা জমজমাট ঃ শুধু মঙ্গলবারেই খুচরা পাইকারি বিক্রি কোটি টাকার উপরে বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ইউনিয়নবাসী কি সতীনের সন্তান? সন্ধ্যা হলেই চলে মশার তান্ডব, রূপগঞ্জে মশার জ্বালায় অতিষ্ট মানুষ, ওষুধ ছিটানোর নেই কোন ব্যবস্থা রূপগঞ্জে হ্যান্ডকাফসহ ছাত্রলীগ কর্মীর পালিয়ে যাওয়ার দাবি, ভিডিও ভাইরাল

অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে কমিশন রেখে বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের অভিযোগে জড়িত চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১৬/১১/২০২৬ খ্রি. ২০.০০ ঘটিকায় যশোর জেলার সদর থানাধীন খোলাডাঙ্গা, আরবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আরাফাত হোসেন (২২), পিতা- মো. জামাল হোসেন, সাং- খোলাডাঙ্গা, আরবপুর, পোস্ট- ভেকুটিয়া, থানা- যশোর সদর, জেলা- যশোর। নিজের বোনের এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করেও অনলাইন জুয়ার অর্থ জমা ও উত্তোলনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিয়মিত সাইবার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং বা জুয়ার ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা এবং অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

এসব বেটিং সাইটে ব্যবহৃত বিভিন্ন এজেন্টের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ভিত্তিতে সিআইডি বাদী হয়ে পল্টন থানায় (ডিএমপি) মামলা নং-২০, তারিখ: ১৭/০৫/২০২৬ খ্রি., সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)/২৯(২) ধারায় মামলা দায়ের করে।

মামলাটির তদন্তে জানা যায়, অভিযুক্তরা দেশের বিভিন্ন অঞ্চলে অনলাইন বেটিংয়ের এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস ও ব্যাংক হিসাব সংগ্রহ করতেন এবং সেসব হিসাব বেটিং সাইটে ব্যবহার করতেন। এভাবে বিপুল পরিমাণ অর্থের অবৈধ ই-লেনদেনের মাধ্যমে কমিশন গ্রহণ এবং বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

প্রাথমিক তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত আরাফাত হোসেন অনলাইন জুয়ার সাইটে নিজের নামে খোলা ব্যাংক হিসাব সরবরাহ করতেন। তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ জমা ও উত্তোলনসহ বিভিন্ন আর্থিক লেনদেন পরিচালিত হতো মর্মে তথ্য পাওয়া যায়। তদন্তে গ্রেফতারকৃত অভিযুক্ত আরাফাত হোসেনের ০৬টি ব্যাংকের মোট ০৮টি ব্যক্তিগত হিসাব অনলাইন জুয়ার ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত মর্মে তথ্য পাওয়া যায়। এসব ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন জুয়ার অর্থ জমা ও উত্তোলন করে সংগৃহীত অর্থ থেকে নিজের কমিশন রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হতো। পরবর্তী সময়ে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই অর্থ ডলারে রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া গ্রেফতারকৃত অভিযুক্ত আরাফাত হোসেন নিজের বোনের বিকাশ সিম ব্যবহার করেও অনলাইন জুয়ার অর্থ জমা ও উত্তোলনের কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া যায়।

প্রাথমিকভাবে আরও জানা যায়, বেকার হওয়া সত্ত্বেও আরাফাত হোসেন অনলাইন জুয়ার ওয়েবসাইটে নিজের ব্যাংক হিসাব সংযুক্ত করে কোটি কোটি টাকার অবৈধ ই-লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। এসব লেনদেনের মাধ্যমে অর্জিত কমিশন নিজের কাছে রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর এবং ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের কাজে সহযোগিতা করতেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, এ মামলায় সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া যাওয়ায় পূর্বে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে আরও কয়েকজনকে গ্রেফতার করে। গত ৭ জুন ২০২৬ খ্রি. তারিখে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. সোলায়মান (৪৭), মো. সাগর মিয়া (২৮) ও মো. জুয়েল রানা (৩২)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ১৬ জুন ২০২৬ খ্রি. তারিখে নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মো. রায়হান খান (২১), মো. পাভেল রহমান ভূঁইয়া (২৩) ও আবু জোবায়ের সানি (৩৬)-কে গ্রেফতার করা হয়।

এ ছাড়া ১২ জুলাই ২০২৬ খ্রি. তারিখে নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. জসিম উদ্দীন (৩৩) ও সুমন রায় (২৮)-কে এবং ১৯ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে রাজশাহী জেলার চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকা ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর রেলস্টেশন এলাকা থেকে যথাক্রমে সৈয়দ জামান (২৭) ও রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী (২৮)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

উল্লেখ্য, এ মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় সিআইডির একটি চৌকস অভিযানিক দল গত ০৭/০৬/২০২৬ খ্রি. তারিখে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের মো. সোলায়মান (৪৭), মো. সাগর মিয়া (২৮) ও মো. জুয়েল রানা (৩২)-কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরবর্তীতে গত ১৬/০৬/২০২৬ খ্রি. তারিখে নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে একই চক্রের মো. রায়হান খান (২১), মো. পাভেল রহমান ভূঁইয়া (২৩) ও আবু জোবায়ের সানি (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। গত ১২/০৭/২০২৬ খ্রি. তারিখে নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মো. জসিম উদ্দিন (৩৩) ও সুমন রায় (২৮)-কে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও গত ১৯/০৮/২০২৬ খ্রি. তারিখে রাজশাহী জেলার চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার রোড নং-০২, বাসা নং-২৬৪ থেকে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের সৈয়দ জামান (২৭) ও রুহুল কুদ্দুস @ বাপ্পী (২৮)-কে এবং গত ১৩/০৯/২০২৬ খ্রি. তারিখে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাবলু মিয়া (২৮), মো. মনির হোসেন (৩০), নূর সাফায়েত ইপ্তি (২৪) ও শামীম আল মামুন (২৯)-কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থের অবৈধ লেনদেন, অর্থপাচার এবং এর সঙ্গে সম্পৃক্ত দেশি-বিদেশি চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন, অর্থপাচার কার্যক্রম এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সিআইডি অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে অনলাইন বেটিং বা জুয়ার নামে কোনো ব্যক্তি বা চক্রের মাধ্যমে অর্থ লেনদেন না করার এবং এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com