বিশেষ সংবাদ :
(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ)
শীতের হালকা হাওয়া বইতে না বইতেই রূপগঞ্জে জমে উঠেছে শীতের কাপড়ের ব্যবসা। ভুলতা, কাঞ্চন, তারাবো, কায়েতপাড়া, গোলাকান্দাইল বাজারে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়। রূপগঞ্জের লক্ষির হাট খ্যাত দেশের অন্যতম পাইকারী মার্কেট গাউছিয়ায় পাইকারি খুচরা মিলে শুধু মঙ্গলবারেই বিক্রি হয়েছে কোটি টাকার উপরে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
শুধু গাউছিয়া মার্কেট নয়, উপজেলার বিভিন্ন মার্কেটে শীতের গরম পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।উপচেপড়া ভিড় দেখা গেছে ফুটপাতের দোকানগুলোতেও।’ বিভিন্ন সাইজের সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, শাল, ট্রাউজার, ফুলহাতা গেঞ্জি ও হুডিসহ বিভিন্ন শীতের পোশাক পাওয়া যাচ্ছে এসব ফুটপাতেও। সাইজ অনুযায়ী দামও আলাদা। ফুটপাতের কয়েকজন ক্রেতা জানান, ‘মধ্যবিত্ত-নিম্নবিত্তদের ক্রয়সীমায় মোটামুটি সবরকম পোশাকেই ফুটপাতে পাওয়া যাচ্ছে। শপিংমলগুলোতে কেনাকাটার চেয়ে ফুটপাতে কেনাকাটা ভালো এবং সাশ্রয়ী।
দোকানদাররা জানান, শীত বাড়লে বিক্রি বাড়ে, কমলে বিক্রিও কমে। শীতের সঙ্গে তাদের ব্যবসার সরাসরি সম্পর্ক।অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, এ বছর শীতের কাপড়ের দাম গতবারের তুলনায় বেশি।
দোকানগুলোতে উঠেছে সোয়েটার, জ্যাকেট, হুডি, শাল, ক¤^ল, টুপি, মাফলার আর বাচ্চাদের উলের পোশাক। ফুটপাত থেকে শুরু করে বড় বড় শোরুম — সবখানেই এখন শীতের নতুন কালেকশন।
বড় বড় শপিংমল এবং ফুটপাতের দোকান সব জায়গাতেই ক্রেতার ভিড়। বিক্রিও হচ্ছে হরদম। তবে চাহিদা থাকায় শীতের পোশাকের দাম এবার বাড়তি। সাধ আর সাধ্যের সমš^য় করতে বেশিরভাগ ক্রেতাই পুরাতন কাপড়ের মার্কেটেই বেশি ঝুঁকছেন। কিনছেন পছন্দের শীতবস্ত্র। বিক্রি বেশি হওয়ায় খুশি দোকানিরাও।
ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার বিক্রি বেশি। বিশেষ করে সোয়েটার-জ্যাকেট বেশি বিক্রি হচ্ছে। পাইকারি ক্রেতারাও ঢাকা থেকে আসছেন রূপগঞ্জে।
কায়েতপাড়ার এক ক্রেতা নাজনীন সুলতানা বলেন, “বাচ্চাদের জন্য দুইটা সোয়েটার কিনলাম। দামটা একটু বেশি মনে হলেও জিনিস ভালো।”
জসিম নামে এক দোকানদার বলেন, “শীত পড়লেই বেচাকেনা দ্বিগুণ হয়। এবার আগেভাগেই মাল তুলেছি, তাই বিক্রিও জমজমাট।” ফুটপাতের ব্যবসায়ী আসলাম সিকদার বলেন, শীত যত বাড়বে, রূপগঞ্জের এই ব্যবসা আরও জমবে।
গাউছিয়া কর্পোরেশনের পরিচালক মুস্তাফিজুর রহমান দিপু ভুইয়া বলেন, এখানে পাইকারদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। যে কেউ কেনাকাটা করে ¯^াচ্ছন্দে নিরাপদে গন্তব্যে ফিরতে পারে।