1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
“কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ”— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে নাশকতার চেষ্টাকালে গ্রেফতার ৬ কারিগরি শিক্ষার মান ও প্রসার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বালিয়াকান্দিতে আগুন সন্ত্রাসের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্রের উদ্বোধনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার

কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নৃশংসভাবে হত্যার বিচার চেয়ে বিএনপির বিবৃতি

  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

দুর্বৃত্তদের কর্তৃক পৈশাচিক নির্যাতনে ফরিদপুর জেলাধীন ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নৃশংসভাবে হত্যার মর্মান্তিক ও কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “খুন-খারাবীর মাধ্যমে দেশের মধ্যে অশান্তি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে একটি গোষ্ঠী সর্বদা সক্রিয় রয়েছে। দৈহিক নির্যাতনে রাজু মোল্লাকে হত্যার ঘটনা সেটিরই ধারাবাহিকতা। খুন-জখমের মাধ্যমে দেশের ভেতর অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের কোন বিকল্প নেই। সরকারসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে যেকোন মূল্যে সন্ত্রাসীদের রুখে দিতে হবে।”

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বিবৃতিতে রাজু মোল্লাকে হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি রাজু মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন
এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর নিন্দা ও প্রতিবাদ

দুর্বৃত্তদের কর্তৃক লোমহর্ষক নির্যাতনে ফরিদপুর জেলাধীন ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যার মর্মস্পর্শী ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বিবৃতিতে নেতৃদ্বয় রাজু মোল্লাকে হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তাঁরা রাজু মোল্লার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com