1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্রের উদ্বোধনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রধানমন্ত্রীর উদ্যোগে চোখে অস্ত্রোপচার হলো তিন বছরের শিশু আবু বক্করের কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নৃশংসভাবে হত্যার বিচার চেয়ে বিএনপির বিবৃতি রূপগঞ্জে থেমে থাকা ২ বাসে আগুন ঃ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিঃ ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে রূপগঞ্জে শীতের কাপড়ের ব্যবসা জমজমাট ঃ শুধু মঙ্গলবারেই খুচরা পাইকারি বিক্রি কোটি টাকার উপরে বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ইউনিয়নবাসী কি সতীনের সন্তান? সন্ধ্যা হলেই চলে মশার তান্ডব, রূপগঞ্জে মশার জ্বালায় অতিষ্ট মানুষ, ওষুধ ছিটানোর নেই কোন ব্যবস্থা রূপগঞ্জে হ্যান্ডকাফসহ ছাত্রলীগ কর্মীর পালিয়ে যাওয়ার দাবি, ভিডিও ভাইরাল

ইউনিয়নবাসী কি সতীনের সন্তান? সন্ধ্যা হলেই চলে মশার তান্ডব, রূপগঞ্জে মশার জ্বালায় অতিষ্ট মানুষ, ওষুধ ছিটানোর নেই কোন ব্যবস্থা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(নজরুল ইসলাম লিখণ, রূপগঞ্জ)

রূপগঞ্জে মশার উপদ্রবে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। সন্ধ্যা নামলেই ঘরে-বাইরে টেকা দায়। কায়েতপাড়া, রূপগঞ্জ সদর, দাউদপুর, ভুলতা, গোলাকান্দাইল, ভোলাবসহ প্রায় সব ইউনিয়নে একই চিত্র। সন্ধ্যা হলেই শুরু হয় মশার রাজ্য দখলের খেলা। কয়েল, স্প্রে, ব্যাট কিছুতেই কাজ হয় না।মশার কাছে যেন মানুষ অসহায়। কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার বাসিন্দা আওলাদ ভুইয়া বলেন, পৌরসভাগুলোতে মশার ওষুধ ছিটালেও ইউনিয়নবাসী যেন চির অভাগা। ট্যাক্স, ভ্যাট তো আমরাও দেই। তবে কেন মশার ওষুধ দেয় না। আমরা কি সরকারের সতীনের সন্তান?
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলায় মশা মারার ওষুধ ছিটানো হয় না। ড্রেন, ডোবা, জমে থাকা পানি আর ময়লার ভাগাড়ে মশার বংশবিস্তার চলছে অবাধে। ইউনিয়ন পরিষদ থেকে কোনো ফগার মেশিনের গাড়ি চোখে পড়ে না।
কায়েতপাড়ার বাসিন্দা কাজী আবুল হোসেন বলেন, “সন্ধ্যার পর বাচ্চাদের নিয়ে ছাদে ওঠা যায় না। মশার কামড়ে ডেঙ্গু, চিকুনগুনিয়ার ভয়ে আছি। ওষুধ ছিটানোর কেউ নেই।”
ফজুল হক বলেন, আমরা কায়েতপাড়াবাসী জন্ম থেকে অভাগা। ¯^াধীনতার পর উল্লেখ্যযোগ্য উন্নয়ন চোখে পড়েনি। আমাদের জমিজামাও ভূমিদস্যুরা দখল করে নিয়েছে। ঢাকার ময়লা আবর্জনায় বালুনদ ও শীতলক্ষ্যা নদী একাকার। মশার উৎপত্তি এখান থেকে হলেও দেখার কেউ নেই। আমরা রূপগঞ্জের এতিম সন্তান। আমাদেও দেখার কেউ নেই।
গৃহবধূ আয়মান জাহান জানান, দিনের বেলাতেও মশারি টাঙিয়ে ঘুমাতে হয়। কয়েল, স্প্রে কিনতে কিনতে মাসে হাজার টাকা খরচ হচ্ছে।
রূপগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানসিভ জুবায়ের বলছেন, এখন ডেঙ্গুর মৌসুম। এখনই মশা নিধনে ব্যবস্থা না নিলে রূপগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
সাম্প্রতিক সময়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় আগের তুলনায় মশার উপদ্রব কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। মশার প্রজনন বৃদ্ধির সঙ্গে সঙ্গে রূপগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ˆতরি করেছে। বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং খোলা স্থানে ময়লা-আবর্জনা জমে থাকা মশার বংশ বিস্তারে সহায়তা করছে।
ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার বা পাত্রে যেন জমানো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দিনে ও রাতে মশারি ব্যবহার করা এবং প্রয়োজনে মশানাশক ক্রিম বা স্প্রে ব্যবহার করতে হবে।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, আমাদের এ খাতে কোন বরাদ্ধ নেই।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের দ্রুত ফগার মেশিন দিয়ে নিয়মিত ওষুধ ছিটানো, ড্রেন পরিষ্কার ও জমে থাকা পানি অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ইউনিয়ন পরিষদে মশা নিধনের জন্য কোন বরাদ্ধ নেই। তবে ইউনিয়নবাসীরা চেয়ারম্যানের মাধ্যমে আবেদন করলে কোন খাত থেকে ফান্ডের ব্যবস্থা করে দিতে পারি কিনা দেখি। ওরাও রূপগঞ্জেরই সন্তান, সতীনের সন্তান হবে কেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com