বিশেষ প্রতিবেদন :
ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) ঢাকা সেনানিবাসস্থ আর্মি শুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল এম খায়ের উদ্দীন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ০৬টি ইভেন্টের উপর ০৭টি ডিভিশনের সর্বমোট ৮৪ জন শ্যূটার অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং ঘাটাইল সেনা শুটিং ক্লাব রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও যশোর সেনা শুটিং ক্লাব এর সৈনিক মো: ইউসুফ আলী শ্রেষ্ঠ শুটার হওয়ার গৌরব অর্জন করে।
এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিট ও সংস্থার বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ উপস্থিত ছিলেন।