1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — সুলতান সালাউদ্দিন টুকু দিনাজপুরের ১৩ টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ধান ফসলে রোগ বালাই ও পোকামাকড় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিটে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩, ১৮ ভরি স্বর্ণালংকারসহ ৪৬লাখ টাকার মালামাল লুট পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বিমান বাহিনী প্রধানের সাথে কমান্ডার, কাতার মিলিটারি পুলিশ ফোর্সেস এর সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিস্কার বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামে মোঃ দিলদার হোসেন ট্রান্সফরমা চুরি করে ধরা পরার পর ট্রান্সফরমার চোর মোঃ দিলদার হোসেন (৪৫) দৌলতপুর গ্রামের ৫ জন কে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, ফুলবাড়ী কোর্টে ১৭-০৯-২০২৬ ইং তারিখে একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেন। যাহার সি.আর মামলা নম্বর: ৩৪৩/২০২৬। মোঃ দিলদার হোসেন গত মাসে দৌলতপুর গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার অভিযোগ রয়েছে, এই ঘটনার ফুলবাড়ী থানার পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধার করে মোঃ দিলদার হোসেন এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যাহার ফুলবাড়ী থানায় দায়েরকৃত মামলা নম্বর:০৯, তারিখ: ১৫-০৮-২০২৬ ইং, ধারা: ৩৭৯/৪১৩ দঃ বিধি, জি.আর নম্বর: ১৫২/২০২৬ (ফুলবাড়ী)। ঐ মামলায় মোঃ দিলদার হোসেন জেল হাজতে রয়েছেন। দৌলতপুর গ্রামের মোঃ মশিউর হোসেন মটার, মোঃ আবুল কালাম আজাদ (বাচ্চু), মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ গুডম্যান এই ৫ জনের বিরুদ্ধে মোঃ দিলদার হোসেন পলাতক থাকা অবস্থায় আদালতে মামলা করেন। ঐ মামলায় দিলদার হোসেন উল্লেখ্য করেন যে প্রতিপক্ষরা ১ লক্ষ ৫০ হাজার টাকার চাঁদার দাবি করেন, যা আদও সত্য নয়। মোঃ দিলদার হোসেনকে মারপিট করার এমন কোনো ঘটনাও ঘটেনি। মোঃ মশিউর রহমান মটার বলেন, আমরা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকি, তার সাথে আমাদের কোনো বিরোধ নেই। তার পরও মোঃ দিলদার হোসেন আমাদেরকে হয়রানি করার জন্য এই মামলা করেন। আমরা বিষয়টি প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি করছি। বিষয়টি সঠিক তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির সাথে জড়িত। পুলিশ ঘটনার তদন্ত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা ঘটনাটি জানার পর বিষয়টি পুলিশকে অবগত করে পুলিশ পরবর্তীতে তদন্ত করে মোঃ দিলদার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই ঘটনার সাথে আমরা কোনোভাবে জড়িত নই। ষড়যন্ত্র করে মোঃ মশিউর হোসেন মটারসহ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। এ বিষয়ে প্রশাসনের নেক দৃষ্টি কামনা করছি।

তারিখ: ২৯.০৯.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com