1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — সুলতান সালাউদ্দিন টুকু দিনাজপুরের ১৩ টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ধান ফসলে রোগ বালাই ও পোকামাকড় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিটে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩, ১৮ ভরি স্বর্ণালংকারসহ ৪৬লাখ টাকার মালামাল লুট পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বিমান বাহিনী প্রধানের সাথে কমান্ডার, কাতার মিলিটারি পুলিশ ফোর্সেস এর সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিস্কার বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
আজ ১১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৮টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন বোয়ালিয়া অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জনাব নাসিদ ফরহাদ।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ ছাড়া তিনি মোটরযান শাখা, লজিস্টিকস শাখা ও অস্ত্রাগার পরিদর্শন করেন।

মাস্টার প্যারেডে পুলিশ কমিশনার মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের পাশাপাশি কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়। তিনি পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নীতি-নৈতিকতা বজায় রাখা এবং লোভ-লালসা পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন।

তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে সক্ষম থাকার পাশাপাশি দক্ষতা ও পেশাদারিত্বের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে জনগণের আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে হবে। জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মাস্টার প্যারেডে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত ডিআইজি, বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ আরএমপির অন্যান্য পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com