বিশেষ প্রতিবেদন :
ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ০২ (দুই) জন রোহিঙ্গা সন্রাসী আটক এবং ০২ (দুই)টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ০৪ (চার) রাউন্ড গুলি ও ০২ (দুই)টি শটগানের কার্তুজ উদ্ধার প্রসঙ্গে।
অদ্য ১২/১০/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ০৩:০০ ঘটিকা হতে ০৪:৩০ ঘটিকা পর্যন্ত ১৪ এপিবিএন-এর অধিনায়ক *জনাব মোহাম্মদ সিরাজ আমীন,* (অতিরিক্ত ডিআইজি)-এর দিকনির্দেশনায় বালুরমাঠ পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার , পুলিশ পরিদর্শক নিরস্ত্র জনাব সুমন ভক্তের নেতৃত্বে এসআই (নিঃ) মাঈন উদ্দিন এবং বিশেষ অভিযান দলের সমন্বয়ে রোহিঙ্গা ক্যাম্প-০২/ওয়েস্টের সি-০৫ ব্লক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উক্ত ব্লকে আরসার জিম্মাদার হিসেবে পরিচিত রোহিঙ্গা মোঃ ফয়সাল (২১) এবং তার বড় ভাই রবিউল আলম (২৩)-এর নিজস্ব শেল্টারে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে ০২ (দুই)টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ০৪ (চার) রাউন্ড গুলি ও ০২ (দুই)টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তীতে উভয়কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের পরিচয়ঃ*
*(ক) মোঃ ফয়সাল (২১)*
* পিতাঃ সৈয়দ হোসেন
* এফসিএনঃ ১৫৭৩২৬,ক্যাম্পঃ ০২/ওয়েস্ট,
ব্লকঃ সি-০৫।
*(খ) রবিউল আলম (২৩)*
* পিতাঃ সৈয়দ হোসেন
* এফসিএনঃ ৬৫২৮৩৪,ক্যাম্পঃ ০২/ওয়েস্ট
ব্লকঃ সি-০৫
সর্ব থানা-উখিয়া, জেলা-কক্সবাজার
উদ্ধারকৃত মালামালের বিবরণঃ*
* দেশীয় তৈরি ওয়ান শুটার গান—০২ (দুই)টি।
* গুলি—০৪ (চার) রাউন্ড।
* শটগানের কার্তুজ—০২ (দুই)টি।
গৃহীত ব্যবস্থাঃ* আটককৃত ব্যক্তিদের উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।