1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রূপগঞ্জে তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সেনাবাহিনী প্রধান কর্তৃক কক্সবাজারে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন অবশেষে বদলে গেছে গাউছিয়ার চিরচেনা রূপ, ফুটপাতে এখন সুনশান নিরবতা পাল্টে গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়ার সড়কের চিত্র ​শারদীয় দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ​ ​সত্যের সন্ধানে অনুরাগী তরুণ সাংবাদিক: বিশ্বাসযোগ্যতা অর্জনের মূল চাবিকাঠি বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ‎বালিয়াকান্দিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ ‎ ‎

রূপগঞ্জে তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তারাবো পৌর মেয়র পদপ্রার্থী মোস্তফা মনোয়ার শাওন ভুইয়া ।

পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে মেয়র পদপ্রার্থী শাওন ভুইয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আবহমানকাল থেকে এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে।
তিনি আরও বলেন, তারাব পৌরসভাকে একটি নিরাপদ, আধুনিক এবং অসাম্প্রদায়িক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ভুইয়া, তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হালিম ভুইয়া , তারাবো পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আবুল হোসেন, ছাত্রদল নেতা আলামিন ভুঁইয়া,  রোহান ভুঁইয়া,  জিকু ভুইয়া , মাহবুব ভুঁইয়া,  রাজিব ভুঁইয়াসহ আরো অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com