বিশেষ প্রতিবেদন :
আজ ১০ নভেম্বর ২০২৬ তারিখ ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্সআপ হয় বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বানৌজা ঢাকায় পাঁচ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর। এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অংশগ্রহণকারী দলের খেলোয়াড় এবং সামরিক ও অসামরিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখে বানৌজা ঢাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।