বিশেষ প্রতিবেদন :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আলোচনা সভার আয়োজন করেছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইনবিষয়ক কমিটির সভাপতি ব্যারিস্টার নওশাদ জমির এমপি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।