1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি তিন লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় কাপ্তাই লেকে অনুষ্ঠিত হলো ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত ফেনীর সোনাগাজীতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র রূপগঞ্জে ১হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার মাহ্দী আমিনের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির বৈঠক: আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো রূপগঞ্জে আবাসিক কোয়ার্টারে বরাদ্দের নিয়ম ভেঙে আবাসন ব্যবহারের অভিযোগ, রাজস্ব হারাচ্ছে সরকার ফুলবাড়ীর পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন কে পিটিয়ে হত্যার আসামীদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি ফুলবাড়ী থানা পুলিশ রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে

  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি ও ছাই মিশিয়ে রমরমা ব্যবসা করছেন কতিপয় দূর্নীতিবাজ কয়লা ব্যবসায়ীরা। বড়পুকুরিয়ার কয়লা খনির রাস্তার ধারে কতিপয় দূর্নীতিবাজ কয়লা ব্যবসায়ীরা গড়ে তুলেছে অবৈধ্য কয়লার ব্যবসা।
তারা রেললাইন সংলগ্ন ক্যানেল থেকে কালো মাটি ৩/৪ মাস পর উত্তোলণ করে রোদে শুকিয়ে পাওয়ার ট্রিলার দিয়ে চাষ করে গুড়া বানিয়ে তার সাথে বালু, মাটি, পাথরের গুড়া ও বিভিন্ন মিল থেকে আনা কালো ছাই মিশিয়ে দীর্ঘ ১৫-২০ বছর ধরে একই ব্যবসা করছে। তারা ঐ কয়লা দেশের বিভিন্ন স্থানে ভাটার মালিকদের কাছে বিক্রি করছে। এই গুলি মিক্স করার অর্থ হচ্ছে ওজন বেশি হবে। কারণ ছাই পাতলা এ কারণে কৌশল অবলম্বন করে খনি এলাকার প্রায় ১৫ থেকে ২০ জন এই অবৈধ্য ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।
এই সব অবৈধ্য ব্যবসা বন্ধ কল্পে এলাকায় প্রশাসনের দায়িত্বে থাকা কেউ হস্তক্ষেপ গ্রহণ করছে না। আবার কেউ কেউ এই সব অবৈধ্য মিশ্রিত কয়লা নিয়ে অনত্র গিয়ে ভালো কয়লার সাথে মিশিয়ে বিক্রি করছে। এতে পরিবেশের চরম বিপর্যয় ঘটছে। কয়লা খনি কর্তৃপক্ষও এ বিষয়ে অবগত হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্লেখ্য যে, খনির ভূগর্ভ থেকে প্রতিদিন কোটি কোটি কিউসেক পানি ড্রেন দিয়ে বাহির হয়ে রেললাইনের ক্যানেল দিয়ে বের হয়ে যায়।
সেই পানিতে কয়লা এ্যাশ ধেয়ে আসে। ঐ এ্যাশ ক্যানেলে জমা হয়ে থাকে। সেই এ্যাশ কাদাসহ উপরে তুলে এনে শুকিয়ে তার সাথে ছাই, বালু, পাথরের গুড়া মিশ্রিত করে নানা রকম কৌশল করে বিক্রি করছে। ফুলবাড়ী উপজেলায়তেও একই ব্যবসা করছেন খনি এলাকার কতিপয় ব্যক্তি। তারা প্রতিদিন ৪/৫ ট্রাক করে ছাই মিশ্রিত কয়লা বানিয়ে বিক্রি করছে। এ ব্যাপারে গত কয়েকদিন এলাকায় ঘুরে এই চিত্র দেখা যায়।
এ বিষয়ে কয়লা খনি এলাকার নাজমুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন, কয়লার মালিকদেরকে ধোকা দিয়ে এই এলাকার কতিপয় ব্যক্তিরা কয়লা বিক্রির মালিক সাজিয়ে গত কয়েক যুগ ধরে রমরমা অবৈধ্য ব্যবসা করছে। এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। এতে করে এলাকায় পরিবেশ বিপর্র্যয় ঘটছে এবং সেই সাথে সাধারণ মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। এই অবৈধ্য ব্যবসা বন্ধ করা উচিত। এ বিষয়ে এলাকার সুধিজন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

তারিখ: ১৫.১১.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com