1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে, জাতিসত্তার রূপকার : রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৯৫ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন:
স্বাধীনতার ঘোষক , আধুনিক স্ব-নির্ভর বাংলাদেশের রূপকার , সার্ক এর প্রতিষ্ঠাতা ,বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্র এর প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মরণে সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম ফোরাম । গতকাল ৪ জুন মঙ্গলবার বেলা ৩ টায় চট্টগ্রামের দি ইনিস্টিটিউশন অব ইন্জিনিয়ার্স বাংলাদেশ এর মিলনায়তনে এ সেমিনার অনুষ্টিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর মহাসচিব কাদের গনি চৌধুরী । । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা এস এম ফজলুল হক , বিএনপি র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির অহবায়ক ডা: শাহাদাত হোসেন । সেমিনারের আলোচনায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিএনপির নেতারা অংশগ্রহন করেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন , এ চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনার কারণে বাংলাদেশের ইতিহাসে চট্টগ্রামের নাম জড়িয়ে আছে । আবার এ চট্টগ্রামেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ চট্টগ্রামে প্রথম কবর দেয়া হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। চট্টগ্রামের মানুষেরাই আবার রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর কপিন কবর থেকে উত্তোলন করে ঢাকায় নিয়ে যায় । চট্টগ্রামের জন্য জিয়াউর রহমান যেমন নিবেদিত প্রান ছিলেন তেমনি চট্টগ্রামের মানুষ ও জিয়াউর রহমান তথা বিএনপির জন্য নিবেদিত প্রাণ ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর মহাসচিব কাদের গনি চৌধুরী। মূল প্রবন্ধ এর আলোচ্য বিষয় ছিল “জাতিসত্তার রূপকার : রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান “। মূল প্রবন্ধে জিয়াউর রহমান এর স্বাধীনতার ঘোষনা , বাংলদেশী জাতীয়তাবাদের প্রবর্তন ,বহুদলীয় গনতন্ত্র এর প্রবর্তন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, বিএনপির প্রতিষ্ঠা, দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা বিষয়ে বিশেষ ভাবে আলোতপাত করা হয় । এছাড়া জনগনের মৌলিক অধিকার প্রতিষ্ঠা , তৈরী পোষাক শিল্প খাত সৃষ্টি, সমুদ্র-অর্থনীতি গভেষনা, খাল খনন কর্মসূচী, রোহিঙ্গা সমস্যার সমাধান , আন্তর্জাতিক সম্পর্কর উন্নয়ন , সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার বিষয়ে ও আলোচনা করা হয় ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির অহবায়ক ডা: শাহাদাত হোসেন বলেন , মুক্তিযুদ্ধের সময় যেভাবে আওয়ামীলীগের নেতারা ভারতে চলে যান জাতিকে বেকায়দায় রেখে। সে সময় জাতিকে আলোর পথে নিয়ে আসেন আমাদের নেতা জিয়াউর রহমান । একই ভাবে এ জাতি আজও সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছে। এ সময় জাতি বিএনপি তথা খালেদা জিয়া তথা তারেক রহমানের দিক নির্দেশনার দিকে তাকিয়ে আছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com