1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন প্রদীপের নীচে অন্ধকার, বালু নদে ১৭ বাঁশের সাঁকো মোংলায় “নবায়নযোগ্য জ্বালানি, এখনই” ক্যাম্পেইনে অনুস্ঠিত মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক ও দক্ষ নাগরিক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) শরতের আবহে ফুলবাড়ীতে তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলা মধ্যপাড়া পাথর খনিতে শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

আরসার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

  • আপডেটের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৯৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:
কক্সবাজার শহরে অভিযান চালিয়ে মিয়ানমারভিত্তিক সশস্ত্র গ্রুপ আরসার তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আরসার লজিস্টিক প্রধান হাফিজ রহমত উল্লাহ (৩৫) রয়েছে বলে দাবি র‍্যাবের।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
আজ রোববার র‌্যাব-১৫ এর কমান্ডিং অফিসার (সিও) সাজ্জাদ হোসেন জানান, সকালে একটি বাড়ি ঘেরাও করে তাদের গ্রেপ্তার করা হয়। বাকি দুজন হলেন- উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের ৫ নম্বর ক্যাম্পের মঞ্জুর আলম (২৩) ও নুরুল ইসলাম।

তিনি বলেন, আরসার লজিস্টিক প্রধানের আস্তানা হিসেবে ব্যবহৃত বাড়ি থেকে প্রায় ৫ কেজি বিস্ফোরক, ১৫ ককটেল, আইডি তৈরির সরঞ্জাম, ১.৫ কেজি পারদ, একটি ওয়াকি-টকি, ৫৩টি সার্কিট, সামরিক ইউনিফর্মের কাপড় উদ্ধার করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ভোর থেকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার আদর্শগ্রামে একটি বাড়ি ঘেরাও করে র‌্যাব সদস্যরা।

তিনি আরও বলেন, সকাল ৯টার দিকে গ্রেপ্তার ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, বর্মি, রোহিঙ্গা, বাংলা, ইংরেজি, উর্দু ও আরবিসহ ছয়টি ভাষায় পারদর্শী রহমত ২০০০ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে টেকনাফের শাহ পরীর দ্বীপে বসবাস শুরু করে। তিনি ২০১৪ সালে বাংলাদেশ থেকে মিয়ানমারে চলে যান এবং তার সম্পত্তি বিক্রি করে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় যান।

২০১৮ সালে তিনি আবার বাংলাদেশে ফিরে আসেন এবং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস শুরু করেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com