1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ছি ছি – থু থু স্লোগানে প্রকম্পিত ঢাকার রাজপথ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৩২৭ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন :
ঢাকার রাজপথ এ কারফিউ ভঙ্গ করে মিছিল করেছে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ। জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ান সহ শতাধিক শিল্পীর অংশগ্রহণ এ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিকাল ৩ টা নাগাদ গানের মিছিল শুরু হয়। মিছিল টি পল্টন ফকিরাপুল ঘুরে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। এ সময় শিল্পীরা নানা প্রতিবাদী গান পরিবেশনের পাশাপাশি স্লোগান দিতে থাকেন। লক্ষণীয় স্লোগান ছিল সরকার তথা শেখ হাসিনার উদ্দেশ্য করে দেয়া স্লোগান – ছিছি,থুথু।

এ সময় সাংবাদিকদের সাথে আলাপ কালে কণ্ঠশিল্পী সায়ান বলেন ১৮ তারিখ যখন সারাদেশে সংঘাতে ৬ জন মারা গেল তখনই যদি সরকার সচেতন হতো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আলোচনার ব্যাবস্থা নিতো তবে ২০ তারিখ সারাদেশে শত শত ছাত্র জনতা প্রাণ হারাতো না। আপনারা নিহতের যে সংখ্যা প্রকাশ করছেন তাও সঠিক নয়। কেউ বলছেন ১৭৪ আবার কেউ বলছেন ২১০। কিন্তু বিদেশি গণমাধ্যম বলছে ৪০০ জনের অধিক। কিন্তু প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।হতাহতের সংখ্যা যা হোক আমরা এ গনহত্যার বিচার চাই।

মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য প্রদান করেন সমাজ কর্মী ব্যারিস্টার রেজওয়ানা চৌধুরী। তিনি বলেন দেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে। এ রকম হত্যাকান্ড যদি সেখান হতো তাহলে অবশ্যই সেখানকার মন্ত্রীরা পদত্যাগ করতো দায় নিয়ে।আমি সকল আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আর একটি গুলি চালাবেন না। যদি গুলি চালান তার পরিনাম হবে আরো ভয়াবহ।তিনি জাতিসংঘের অধীনে হত্যার তদন্ত দাবি করেন। তিনি যারা ছাত্র সংগঠন গুলোর হাতে অস্ত্র তুলে দিয়েছে এ হত্যাকান্ডের দায় তাদেরকে নিতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com