1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

পাকিস্তানের বিপক্ষে ২য় টেস্টের ৩য় দিনে চাপে বাংলাদেশ

  • আপডেটের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে সফরকারী বাংলাদেশ। তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ২৬ ওভারে ৬ উইকেটে ৭৫ রান করেছে টাইগাররা। ৪ উইকেট হাতে নিয়ে ১৯৯ রানে পিছিয়ে বাংলাদেশ। ফলো-অন এড়াতে এখনও ৫০ রান প্রয়োজন টাইগারদের। প্রথম ইনিংসে ২৭৪ রান করেছিলো পাকিস্তান।
বৃষ্টির কারনে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হবার পর গতকাল দ্বিতীয় দিনই নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় পাকিস্তান। এরপর দিন শেষভাগে ২ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১০ রান তুলেছিলো বাংলাদেশ।
আজ, তৃতীয় দিন খেলতে নেমে পাকিস্তানের দুই পেসার মির হামজা ও খুররাম শাহজাদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ১৪ রানে প্রথম উইকেট পতনের পর ২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা।
ওপেনার সাদমান ইসলাম ১০, জাকির হাসান ১, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪ ও সাকিব আল হাসান ২ রানে শাহজাদের শিকার হন।
মোমিনুল হককে ১ ও মুশফিকুর রহিমকে ৩ রানে বিদায় করেন হামজা।
২৬ রানে ৬ উইকেট পতনে টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনি¤œ ৪৩ রানের নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে সপ্তম উইকেটে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে প্রথম সেশন শেষ করেন লিটন ও মিরাজ। ১টি চারে লিটন ১৩ ও ৭টি বাউন্ডারিতে মিরাজ ৩৩ রানে অপরাজিত আছেন।
শাহজাদ ১৫ রানে ৪টি ও হামজা ২৯ রানে ২ উইকেট নিয়েছেন।

তথ্য সূত্র – বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com