1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস
​তীব্র শৈত্যপ্রবাহে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গতকাল সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ইতিহাসে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।
বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
কুয়াশা ও তীব্র শীতের মধ্যেই কাজে যাচ্ছেন মানুষ। ছবিটি কুড়িগ্রাম সদরের হরিকেশ এলাকা থেকে তোলা।
তীব্র শৈত্যপ্রবাহে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আজ সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ইতিহাসে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে ১৯৬৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়ার সহকারী আবহাওয়াবিদ মো. রাইদুল ইসলাম বলেন, আজ সকাল ৮টা ৩৮ মিনিটে পারদ ২ দশমিক ৬ ডিগ্রিতে নেমে যায়।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রাতে ঢাকার তাপমাত্রা ৭ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। আর দিনের বেলা তাপমাত্রা সর্বোচ্চ ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে।

উত্তরাঞ্চলের অপর জেলা নীলফামারীতে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীর সৈয়দপুরে আজ সকালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

থার্মোমিটারের পারদ হিমাঙ্কের কাছে নেমে আসায় উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

গত রবিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর পরই রাজশাহীতে ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com