1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৭ই নভেম্বরের চেতনা ভবিষ্যতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় রুহুল কবীর রিজভী ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি শাহ আলমসহ ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন

লগি বৈঠার তান্ডবকারী বাপ্পাদিত্য বসু আটক

  • আপডেটের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৫৫১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামিলীগ-জামায়েত যে সংঘর্ষ হয় তাতে একজন জামায়েত নেতাকে লগি বৈঠা দিয়ে আঘাত করে হত্যা করা হয় । ঐ লাশের উপর বৈঠা হাতে নৃত্য করে তখনকার ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু । তার নৃত্য করা ছবি ও ভিডিও তখনকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বহুলভাবে প্রচারিত হয় ।

ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে টাকা আত্মসাত ও প্রতারণার তিন মামলায় আটক করেছে র‌্যাব। তিনি তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর বুধবার (১৭ জানুয়ারি) তাকে ওই মামলায় যশোরের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাপ্পাদিত্য বসু যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার দুলাল চন্দ্র বসুর ছেলে ও ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি। তিনি নোয়াখালি, কুমিল্লা ও বরিশালের অর্থঋণ আদালত ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

র‌্যাব জানায়, বাপ্পাদিত্য অর্থ ঋণের তিনটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। মামলার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। আটকের পর বাপ্পাদিত্য বসুকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানের নির্দেশ দেন বিচারক।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com