1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

রাষ্ট্রপতির পদ ঘিরে অহেতুক বিতর্ক অনাকাঙ্ক্ষিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার ভিউ

ড. শাহ্‌দীন মালিক,বিশিষ্ট আইনজীবি।

রাষ্ট্রপতির পদ ঘিরে অহেতুক বিতর্ক অনাকাঙ্ক্ষিত, এটি কাম্য নয়। গত দুই-তিন দিন রাষ্ট্রপতির এক অনানুষ্ঠানিক কথোপকথন দেশে হঠাৎ করে নানা ধরনের আলোচনা সৃষ্টি করেছে। সবাই বুঝতে পারছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর এক কথোপকথন থেকে বিগত প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের বিষয়টি উঠে এসেছে। প্রধানমন্ত্রীর লিখিত পদত্যাগপত্রের হদিস কারও জানা নেই।

এই ছোট ঘটনা থেকে বিতাড়িত প্রধানমন্ত্রীর পদে থাকা-না থাকা; পদত্যাগপত্র নিয়ে প্রথমে রাষ্ট্রপতির একরকম কথা বলা এবং সর্বশেষ বিষয়টি ‘মীমাংসিত’ বলে রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়। কিন্তু এ ঘটনা নিয়ে এখন নানা গুঞ্জন শুরু হয়েছে। যেমন– রাষ্ট্রপতি তাঁর পদে থাকার নৈতিক ও আইনি যোগ্যতা হারিয়েছেন কিনা; রাষ্ট্রপতির অবিলম্বে পদত্যাগেরও দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তিনি পদত্যাগ করলে বা তাঁকে পদত্যাগে বাধ্য করা হলে নতুন রাষ্ট্রপতি কীভাবে নিযুক্ত হবেন, সেসব প্রশ্ন আলোচনায় আসছে।

এটা অনস্বীকার্য যে, আমরা দেশ ও রাষ্ট্র হিসেবে সম্পূর্ণ নতুন পথে হাঁটছি। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে দু-একটি হোঁচট অবশ্যই খেয়েছে। অনেক ক্ষেত্রে প্রত্যাশিত সংস্কার গতিশীল বলে মনে হচ্ছে না। দ্রব্যমূল্য বেড়েই চলেছে।

এই প্রেক্ষাপটে বর্তমান সরকারের সাফল্য আমরা সবাই কামনা করছি। এমন সময় রাষ্ট্রপতির পদ নিয়ে অহেতুক বাড়াবাড়ি, ভুল বোঝাবুঝি, কল্পনা-গুজবের ডালপালা ছড়ানো– এসবের কোনোটাই দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে কোনো প্রক্রিয়ায় ছোটখাটো ভুলভ্রান্তি হয়েছে, তাহলেও এটা সবাইকে স্বীকার করতে হবে যে গণআন্দোলন, গণঅভ্যুত্থান ও গণবিপ্লব অঙ্কের ফর্মুলার হিসাব অনুযায়ী চলে না। তাই প্রক্রিয়াগত দু-একটি ভুলভ্রান্তি হলেও সেটা উপেক্ষা করে মূল লক্ষ্য, অর্থাৎ রাষ্ট্রযন্ত্র সংস্কারের দিকেই নজর দিতে হবে। এবং কিছুটা স্থবির হয়ে যাওয়া অন্তর্বর্তী সরকারের গতি বাড়াতে আন্দোলনের সমন্বয়ক কিছু ছাত্রছাত্রীকে উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com