1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৭ই নভেম্বরের চেতনা ভবিষ্যতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় রুহুল কবীর রিজভী ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি শাহ আলমসহ ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন

সারাদেশে চলছে শৈত্যপ্রবাহ-শীতের কারণে বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক বিদ্যালয়

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৩১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
৪৭ জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। মঙ্গলবার ২৩ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৬।৬ ডিগ্রি, ৯টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় বিদ্যালয় শীতের কারণে বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে করে অনেক স্কুলই আর সে নির্দেশনা মানেনি।

তীব্র শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্লাস করতে থাকে।
এর আগে তীব্র শীতের কারণে দুই দিন স্কুল বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকেই আগের নিয়মে স্কুলগুলো খুলছে। সকাল সাড়ে ৯টার দিকে স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

তবে উচ্চ বিদ্যালয়ের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়নি।

গত শনিবার ২০ জানুয়ারি রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিদ্যালয় বন্ধ থাকবে। রবি ও সোমবার রাজশাহী জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বন্ধের নির্দেশনা দেওয়া হলো।

প্রাথমিক বিদ্যালয় চালু করে আবার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আমরা আবহাওয়ার খবর পেয়ে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

এটার পরামর্শ দিয়েছেন আমাদের উপপরিচালক। তিনি অফিসে এসে স্কুল বন্ধের নির্দেশ দেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো স্কুলের সময় হয়নি। আমরা ১০টা থেকে ক্লাস শুরু করব বলে জানিয়েছিলাম। যদি কেউ আসে, তাহলে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।

স্কুল খোলার ঘোষণার পর শিশুদের সকাল থেকে যেতে দেখা যায়। রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকায় অবস্থিত মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে, বিভিন্ন শ্রেণির শিশুদের ছুটি বলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কী কারণে ছুটি তা বলা হচ্ছে না।

একই অবস্থা অন্য সব প্রাথমিক স্কুলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ক্লাস শুরু হওয়ার ১৫ মিনিট আগে স্কুল ছুটির বার্তা পেয়েছি। শিশুরাও স্কুলে চলে এসেছে। এখন বুঝিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আকাশেও রোদ আছে। দুটি ক্লাস করিয়ে তাদের ছুটি দেওয়া যেত।

জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিন বলেন, সোমবার তাপমাত্রা স্বাভাবিক হয়ে গিয়েছিল। মঙ্গলবার স্কুল খোলার ঘোষণা দেওয়া হয়েছে, তাই আর বন্ধ করা হচ্ছে না। শিক্ষার্থীদের ক্লাসে বেশি চাপ দিতে নিষেধ আছে। তাদের রোদে পাঠাতে বলা হয়েছে। এখন আর বন্ধের মতো পরিস্থিতি নেই। সব শিক্ষার্থী স্কুলে চলে এসেছে। আমরা বিকেলে বসে ঠিক করব আগামীকাল স্কুল খুলবে কি না। এ বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আগামী কয়েক দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা আছে। এ সময় দিনের তাপমাত্রা বাড়বে ও রাতের তাপমাত্রা কমবে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরো বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com