1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

আজ থেকে পাকিস্তানের ৪২ হলে শাকিব খানের

  • আপডেটের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের পর আজ পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টির বেশি পর্দায় মুক্তি পাচ্ছে ‘তুফান’। সাম্প্রতিক সময়ে অন্য কোনো ঢাকাই সিনেমা পাকিস্তানের এতগুলো হলে মুক্তি পায়নি।
জানা গেছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পাচ্ছে তুফান। এ ছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পাচ্ছে ‘তুফান’। পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দুতে ডাব করা হয়েছে।

‘তুফান’–এর উর্দু ট্রেলার মুক্তির পর থেকেই পাকিস্তানে ছবিটি নিয়ে শুরু হয় উন্মাদনা। ট্রেলার মুক্তির পর প্রতিক্রিয়া ভিডিও বানান দেশটির অনেক ইউটিউবার। তাঁরা সিনেমাটির অ্যাকশন, শাকিব খানের উপস্থিতির প্রশংসা করেন।

পাকিস্তানের দর্শকের মধ্যেও আগে থেকেই তুফান নিয়ে আগ্রহ লক্ষ করা যায়। ‘বাংলা সিনেমার কিং, অভিনন্দন পাকিস্তানে’, ‘স্বাগত শাকিব খান’, ‘সাপোর্ট ঢালিউডের শাকিব খান’, ‘বাংলাদেশের সুপারস্টারের অপেক্ষায়’, এমনই নানা মন্তব্য চোখে পড়েছে ‘পাকিস্তানি সিনেমা’ ফেসবুক পেজসহ দেশটির বেশ কিছু ফেসবুক পেজ ও গ্রুপে।

বড় পরিসরে ‘তুফান’ সিনেমার এ মুক্তিতে বেশ উচ্ছ্বসিত শাকিব খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা কিন্তু “প্রিয়তমা” দিয়ে শুরু হয়েছে। “প্রিয়তমা”র গান এবং সিনেমা ছড়িয়েছে গ্লোবালি। সংবাদমাধ্যমে ওই সময়েই জানতে পেরেছি, সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। “রাজকুমার”–এর ক্ষেত্রেও তাই ঘটেছে।

অবশেষে পাকিস্তানি সিনেমাপ্রেমীরা তাদের সিনেমা হলে “তুফান” দেখবে, তা–ও আবার ১২৮টির বেশি পর্দায়—এটা যেন হওয়ারই ছিল।

আর এটা শুধু আমার একার নয়, বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দুর্দান্ত সংবাদ। পাকিস্তানি ফিল্মের বড় মাপের প্রোডাকশন হাউস আমাদের দেশের ঐতিহ্যবাহী একটি প্রযোজনা সংস্থার কর্ণধারকে ফোন করে তুফান নিয়ে তাদের এক্সাইটমেন্টের কথা জানিয়েছেন। সব মিলিয়ে দারুণ কিছু দেখার অপক্ষায় আছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com