1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারতে বাংলাদেশ দল সব প্রচেষ্টাই যেন করেছে! প্রথমে বাজে ব্যাটিং, পরে বাজে বোলিংয়ের পাশাপাশি বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়েছে দল। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর আইসিসির কাছ থেকেও দুঃসংবাদ পেল মেহেদী হাসান মিরাজের দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৪৪ রান কম নয়। বেশ ভালো চ্যালেঞ্জিং স্কোর। তবে বাংলাদেশ ব্যাটিং করার সময় যেখানে মনে হয়েছিলো আউটফিল্ড খুব স্লো, সেখানে আফগানিস্তান ব্যাট করার সময় আউপফিল্ড অনেক ফাস্ট। সে সঙ্গে ব্যাট হাতে জ্বলে ওঠা রহমানউল্লাহ গুরবাজ আর আজমতউল্লাহ ওমরজাই তো রয়েছেনই। এই দুই মারকুটে ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ বল বাকি থাকতেই ৫ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় আফগানিস্তান। এমন হারের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে।

আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। একসময় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা দলটা ধারাবাহিক ব্যর্থতার কারণে এখন নেমে গেছে ৯ নম্বরে। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন আফগানিস্তানেরও নিচে। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে আফগানরা উঠে গেছে ৮ নম্বরে।

৮৬ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ, দুই ম্যাচ হেরে তারা হারিয়েছে এক পয়েন্ট। ৮৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা আফগানরা দুই জয়ে পেয়েছে এক পয়েন্ট। দুই দলেরই পয়েন্ট এখন ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে আটে।

১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান তিনে আছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com