1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

শনিবার শুরু ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন প্রধান উপদেষ্টা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

দেশ-বিদেশের ৮০০ প্রতিনিধির অংশগ্রহণে তিনদিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে ঢাকায়।

হোটেল সোনারগাঁওয়ে তৃতীয়বারের মত আয়োজিত এই সম্মেলন শনিবার থেকে শুরু হয়ে চলবে সোমবার পর্যন্ত।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজে (সিজিএস) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সিজিএসের উদ্যোগে অনুষ্ঠেয় সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী বক্তা হিসেবে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সাবেক সরকারের আমলে এই আয়োজন নানাভাবে ‘বাধা পেয়েছে’ অভিযোগ তুলে সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, “উদ্যোগটির মূল লক্ষ্য, এ অঞ্চলে দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা ও বোঝা। এর আগে আওয়ামী লীগের মন্ত্রীরা শেষ মুহূর্তে অনুষ্ঠানে আসেননি। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হয়রানি করা হয়েছে।”

অন্তর্বর্তী সরকার এই আয়োজনে ‘সহযোগিতা করছে’ বলেও জানিয়েছেন জিল্লুর রহমান।

‘বে অব বেঙ্গল কনভারশেসন’ প্রথমবার হয়েছিল ২০২২ সালের নভেম্বরে; গতবছর হয়েছিল অক্টোবরে।

জিল্লুর রহমান বলেন, “বে অব বেঙ্গলে আমাদের যে অংশীদারত্ব আছে, এটা পৃথিবীর মানুষকে জানানো হয় এ ধরনের আয়োজনে।

“এতে বাংলাদেশও লাভবান হয়। আমরা সব সময় এ আয়োজনকে সরকারের বাইরে রাখতে চাইব। আমাদের পলিসিগুলো নীতিনির্ধারকদের জন্য। সরকারের সঙ্গে আমরা কোনো আর্থিক বিষয়ে জড়াব না।”

এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা ‘খুব কঠিন’ মন্তব্য করে তিনি বলেন, “গত দুই বছর খুব বেগ পেতে হয়েছে। আমরা আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের ইস্যু টুকটাক, তবে আন্তর্জাতিক ইস্যু বেশি আসবে। সরকারের সাহায্য চাই, আমাদের আয়োজনে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়।”

জিল্লুর বলেছেন, এবারের সম্মেলনে সংবাদপত্রের স্বাধীনতা এবং ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার, সবুজ শক্তি এবং জলবায়ু পরিবর্তন, বিশ্ববাণিজ্য এবং অর্থনৈতিক সমস্যা, বৈশ্বিক সংঘাত এবং ভূরাজনীতির ল্যান্ডস্কেপ ও মানবাধিকার বিষয়গুলো আলোচিত হবে।

আয়োজনের ৭৭টি সেশনে গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিকসহ বিভিন্ন পেশার আট শতাধিক ব্যক্তি অংশ নেবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com