1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

পুলিশের মোটরসাইকেল পেট্রলিং: চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য আটক

  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চাঁদপুরে সবধরনের অপরাধ নির্মূলে আবারও নড়েচড়ে বসেছে পুলিশ। তাই দিন কি রাতে, যেকোনো সময় অপরাধ নির্মূলে চাঁদপুরে শুরু হয়েছে মোটরসাইকেল পেট্রলিং।

জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো ছাড়াও নির্জন স্থানে দলবেঁধে মোটরসাইকেলে ঘুরছেন পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (২০ নভেম্বর) রাত থেকে শুরু হয় চাঁদপুরের ৮ থানা ও বিভিন্ন ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ এই কর্মসূচি।

রাতে চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, জেলার সকল থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে পুলিশের মোটরসাইকেল পেট্রোলিং শুরু হয়েছে।

তিনি আরও জানান, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় চাঁদপুরের প্রতিটি থানা এলাকায় এই মোটরসাইকেল পেট্রলিং কার্যক্রম শুরু হয়।

তিনি জানান, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ- কিশোর গ্যাং, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে এমন মোটরসাইকেল পেট্রলিং চালু করেছে। এই পদক্ষেপের মাধ্যমে পুলিশ দ্রুত সাড়া দিতে সক্ষম হবে এবং এলাকা জুড়ে দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে অপরাধ প্রতিরোধ করতে সহায়তা করবে।

এদিকে, চাঁদপুর জেলার প্রতিটি থানা এলাকায় পুলিশের ব্যতিক্রম এমন মোটরসাইকেল পেট্রলিং কার্যক্রম চালু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন অনেকেই। সাধারণ মানুষের মন্তব্য, পুলিশের এমন কর্মসূচি অব্যাহত থাকলে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সৃষ্ট অনেক ধরনের অপরাধ নির্মূলে সহায়তা ভূমিকা পালন করবে।

অন্যদিকে, মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, একাধিক মোটরসাইকেল নিয়ে পুলিশ সদস্যরা দাপিয়ে বেড়াচ্ছেন। এতে মানুষজন রাতের আঁধারে স্বস্তির সঙ্গে পথ চলছেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে চাঁদপুর শহর ও বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতসহ অন্যান্য মাথাচাড়া দিয়ে উঠে। তার প্রেক্ষিতে জনমনে স্বস্তি ফেরাতে পুলিশের এমন উদ্যোগ।

সবশেষ তথ্য, চাঁদপুর জেলায় পুলিশের এমন অভিনব অভিযানের শুরুতেই জেলার হাজীগঞ্জ থেকে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com