1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

বৈষম্যবিরোধী আন্দোলন: অধ্যক্ষ ও প্রধান শিক্ষক গ্রেপ্তার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
টাঙ্গাইলের সখীপুরে পিএম পাইলট গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান তালুকদার ও গোহাইলবাড়ী আ. গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সড়কের সোনালী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় এ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সখীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গত ২৬ আগস্ট রাতে পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন। এতে টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়সহ ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বুধবার রাতে গ্রেপ্তার হওয়া অধ্যক্ষ খলিলুর রহমান ৭৫ নম্বর ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ৮০ নম্বর আসামি।

গ্রেপ্তার অধ্যক্ষ খলিলুর রহমানের ছেলে নাফিউল রাজিম রক্তিম বলেন, ‘আমি নিজেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলাম। বাবা এতে কখনো বাধা দেননি বরং সাহস জুগিয়েছেন। সেই আমার বাবাকেই আজ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে রাতেই সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতেও পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com