1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

মাত্র ৭ রানে প্রতিপক্ষকে অলআউট করেছে নাইজেরিয়া

  • আপডেটের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
পাড়ার ক্রিকেট তো নয়ই, কোনো দেশের ঘরোয়া প্রতিযোগিতায়ও নয়, রীতিমতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেই একটি দল মাত্র ৭ রানে অলআউট হয়ে গেছে। তা–ও এমন ম্যাচে, যেটিতে প্রতিপক্ষ দল ২০ ওভার ব্যাট করে তুলেছে ২৭১ রান।

অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে নাইজেরিয়া-আইভরিকোস্ট ম্যাচে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়েছে আইভরিকোস্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন স্কোর। ভেঙে গেছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড।

নাইজেরিয়ার লাগোসে তাফাওয়া বেলেওয়া স্কয়ার ক্রিকেট ওভালের ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৭১ রান তোলে নাইজেরিয়া। ওপেনার সেলিম সালাউ খেলেন ৫৩ বলে ১১২ রানের ইনিংস। ২ ছক্কা ও ১৩ চার মারা সেলিম মাঠ ছেড়েছেন ‘আহত অবসর’ হয়ে। আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান।

আর পাঁচে নামা মিডল অর্ডার ব্যাটসম্যান আইজাক ওকপে ৬ ছক্কা ৩ চারে ২৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। স্কোরকার্ডই বলে দিচ্ছে, আইভরিকোস্টের বোলারদের ওপর কী ঝড়টাই না বয়ে গেছে!

আইভরিয়ানরা যেন ব্যাটই ধরতে জানেন না! ওপেনার ওত্তারা মোহাম্মদ যখন প্রথম ওভারের শেষ বলে আউট হন, স্কোরবোর্ডে ৪ রান। টানা দুই বলে দুটি ডাবলস নিয়ে পরের বলে আউট হন তিনি।

ওই ৪ রানের পরই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। আর ৩ রান তুলতেই একে একে আউট হয়ে যান বাকি ৯ ব্যাটসম্যান। এর মধ্যে ৪ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট, ৫ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, ৬ রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং ৭ রানে অষ্টম, নবম ও দশম উইকেটের পতন ঘটে।

এমন নয় যে কেউ প্রথম বলে আউট হয়েছেন। প্রত্যেক ব্যাটসম্যানই কমপক্ষে দুটি বল খেলেছেন। এতে অবশ্য একটা লাভ হয়েছে। সর্বনিম্ন ৭ রানে অলআউট হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে অলআউটের লজ্জায় পড়তে হয়নি আইভরিকোস্টকে। দলটি খেলেছে ৭.৩ ওভার বা ৪৫ বল, সর্বনিম্ন বলে অলআউটের রেকর্ডটা রয়ে গেছে ২০২৩ সালে নাইজেরিয়ার বিপক্ষে রুয়ান্ডার ৩৭ বল (অলআউট ২৪ রানে)। গত মাসেই এই আইভরিকোস্ট সিয়েরা লিওনের কাছে অলআউট হয়েছিল ২১ রানে।

আবার নাইজেরিয়া যে ২৭১ রানের পুঁজির পর ৭ রানে অলআউট করে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়তে পেরেছে তা–ও নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের দিক থেকে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটা এখনো গত মাসে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ২৯০ রানের জয়। নাইজেরিয়ার ২৬৪ রানের জয়টি তালিকায় তৃতীয়।

তবে দিন শেষে ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনায় থেকে যাবে আইভরিয়ানদের ৭ রানে অলআউটের কারণে। কেউ ব্যাটিং পারুক বা না পারুক, মাত্র ৭ রানে অলআউট হওয়া সহজ কিছু নিশ্চয়ই নয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com