1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ গাড়ি জব্দ করার সময় ট্রাফিক পুলিশের ওপর হামলা

  • আপডেটের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ গাড়ি জব্দ করার সময় ফখরুল ইসলাম নামের ট্রাফিক পুলিশের এক সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলায় অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ছাগলনাইয়া থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে যানজট নিরসনে ছাগলনাইয়ার প্রধান সড়কে সকালে জেলা ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। ছাগলনাইয়া থানা রোডের মাথায় পরিচালিত এ অভিযানে টিএসআই শহীদুল ইসলাম, সার্জেন্ট মনিরুল আলম, ট্রাফিক পুলিশের কনস্টেবল ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে চারটি লাইসেন্সবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে বিধি অনুযায়ী চালকদের বিরুদ্ধে মামলা করে ট্রাফিক পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাফিক সদস্যের ওপর হামলা করেন চালকেরা। হামলায় ট্রাফিক পুলিশের কনস্টেবল ফখরুল ইসলাম আহত হন।

জেলা ট্রাফিক পুলিশের টিএসআই শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধ গাড়িগুলো জব্দ করে মামলা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ রুবেল নামের ওই চালকের নেতৃত্বে ৪-৫ জন চালক ট্রাফিক সদস্য ফখরুলের ওপর হামলা চালিয়েছেন। এতে ফখরুল মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানতে চাইলে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় সার্জেন্ট মনিরুল আলম বাদী হয়ে হামলাকারী রুবেল এবং অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com