1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

জামায়াতের সভায় হামলার পর যুবদল নেতার বাড়িতে ‘ভাংচুর’

  • আপডেটের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে স্কুল মাঠে জামায়াতে ইসলামীর সভায় হামলার একদিন পর যুবদল নেতা কামরুল ইসলামের ‘বাড়িতে ভাংচুরের’ অভিযোগ উঠেছে।

মিরসরাই পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডে কামরুলের বাড়িতে শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় ৩/৪ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

শুক্রবার বিকালে পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত সাধারণ সভায় যুবদলের আহ্বায়ক কামরুলের নেতৃত্বে হামলা হয় বলে জামায়াত নেতারা অভিযোগ করেন। সে সময় তাদের ১২ জনের মত আহত হন।

কামরুলের অনুসারী স্থানীয় এক যুবদল নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবারের হামলার প্রতিবাদে পৌরসভা এলাকায় জামায়াতে ইসলামী শনিবার বিকালে মিছিল-সমাবেশ করে। সেখান থেকে গিয়ে পৌর যুবদলের আহ্বায়ক কামরুল ইসলামের বাড়িতে হামলা করে। তখন তিনি বাড়িতে ছিলেন না।

উপজেলা বিএনপির আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামরুলের বাড়িতে হামলার কথা শুনেছি। শুক্রবার বিকালের ঘটনার জেরে এটা হতে পারে। যুবদল নেতার সাথে আমরা এখনো যোগাযোগ করতে পারিনি।”

অন্যদিকে পৌর জামায়াতের আমীর শিহাব উদ্দিন বলেন, “আমরা শুক্রবারের হামলার প্রতিবাদে সমাবেশ মিছিল করছিলাম। এরপর আমরা থানায় গেছি। তার বাড়িতে আমাদের কেউ হামলা করেনি। হয়ত সে নিজে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”

যুবদলনেতার বাড়িতে হামলার বিষয়টি ‘শুনেছেন’ জানিয়ে মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।”

তবে শুক্রবারের হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে বলে দলের পৌর আমীর শিহাব উদ্দিন জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com