1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

ফেনীতে ভুয়া সেনা সদস্য আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৯ বার ভিউ

বিশেষ সংবাদ :

ফেনীর মহিপালে যৌথবাহিনীর অভিযানে মো. নাজমুল হাসান (২৫) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহিপাল সার্কিট হাউজ রোড থেকে তাকে আটক করা হয়। পরে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

নাজমুল হাসান চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কাটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে।

সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সার্কিট হাউজ রোড এলাকায় সেনা পোশা পরিহিত এক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছেন। খবর পেয়েই তাৎক্ষণিক ওই এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এসময় ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে সেনা পোশাক, কমবেট টাওজার, কমবেট ক্যাপ, সেনা পোশাক পরিহিত ৩টি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল, সিম কার্ড পাওয়া যায়। আটক ব্যক্তিকে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা জানান, সেনাবাহিনী পরিচয়ে ঘোরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় সঙ্গে থাকা একটি ব্যাগসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

তথ্যসূত্র :বিডি প্রতিদিন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com