1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

বাংলাদেশে ইজতেমা একটাই হবে, দ্বিতীয় কোনো আয়োজন মানবো না

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশে একক বিশ্ব ইজতেমার আয়োজনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী। তিনি বলেছেন, ‘বাংলাদেশে ইজতেমা একটাই হবে। দ্বিতীয় কোনো আয়োজন মেনে নেওয়া হবে না।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা।

মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ‘হক-বাতিলের প্রশ্নে অন্তর্বর্তী সরকার যদি কোনো পক্ষপাতিত্ব করে, আমরা তা সহ্য করব না। বৈষম্যের অবসানে যেমন ছাত্ররা জীবন দিয়েছে, তেমনি আলেমরাও ত্যাগ স্বীকার করেছেন। তাই আমরা একসঙ্গে ইজতেমা আয়োজনের আহ্বান জানাই। একসঙ্গে থেকে কাজ করার ঐক্য ধরে রাখতে হবে।’

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ‘অন্তর্বর্তী সরকার যেন বাতিলের পক্ষকে কোনোভাবেই সমর্থন না দেয়। হকের পক্ষে থাকা দুর্বল মনে হলেও, শেষ পর্যন্ত তারাই বিজয় অর্জন করে। দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

বক্তারা সাদপন্থিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন। এতে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে সাদপন্থিদের হামলার বিচার, মাঠ দখলের চেষ্টার নিন্দা এবং জোবায়েরপন্থিদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে তাবলীগ জামায়াতের জোবায়েরপন্থি অংশ এবং শীর্ষস্থানীয় আলেম ও তাবলীগের সাথীরা উপস্থিত ছিলেন। বক্তারা একক ইজতেমার আয়োজনের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com