1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে বীর সেনানিদের বীরত্বগাঁথা – রাকিবুর রহমান

  • আপডেটের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন

ক্যাপ্টেন (পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল) মোঃ রকিবুর রহমান, বীর প্রতীক, ই বেংগল (তৎকালীন ইউনিট ১৬ ই বেংগল)

ক্যাপ্টেন মোঃ রকিবুর রহমান, বীর প্রতীক, ই বেংগল ১৭ জুন ১৯৭৮ তারিখে বাংলাদেশ মিলিটারী একাডেমি হতে এসএসসি-৬ কোর্সের সাথে কমিশন লাভ করেন। তিনি ১৬ ই বেংগল ইউনিটে পার্বত্য চট্টগ্রামে কর্মরত থাকাকালীন ২৫ জানুয়ারী ১৯৮২ তারিখ সকাল ০৯৪০ ঘটিকায় বিএফআইডিসি’র ট্রান্সপোর্ট অফিসার জনাব আসাদ আহমেদ, লংগদু আঞ্চলিক হেডকোয়ার্টারে আসেন ও ক্যাপ্টেন রকিব’কে শান্তিবাহিনী কর্তৃক তাদের টাগবোট ও বার্জ হাইজ্যাক হওয়ার অভিযোগ করেন। তিনি আরও বলেন যে, বার্জটি ভাইবোন ছড়া এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনা শোনার পর তিনি অপারেশন পরিচালনার প্রস্তুতি শুরু করেন।

ক্যাপ্টেন রকিব স্পিড বোটে মাত্র ৪ জন অন্যান্য পদবীর সেনাসদস্য ও একজন সিগন্যাল ম্যানসহ যাত্রা শুরু করেন এবং তার অধিনস্থ নায়েব সুবেদার মান্নানকে অতিরিক্ত ৫ জন নিয়ে আসতে নির্দেশ দেন। তিনি ঘটনা স্থলে পৌঁছে দেখতে পান যে, জায়গাটা ঝোপঝাড় ও নলখাগড়ায় পরিপূর্ন। সেইসাথে আড়াল থেকে তিনি একজন শান্তিবাহিনীর সদস্যকেও দেখতে পান। এসময় ক্যাপ্টেন রকিব দুইজন সেনাসদস্যকে দিয়ে নৌকা পাহারায় রেখে একজন এলএমজি ম্যানকে নিয়ে জংগলে প্রবেশ করেন এবং একটি উঁচু স্থানে এলএমজি টি মোতায়েন করেন। এসময় হঠাৎ তিনি দুষ্কৃতিকারীদের প্রহরীর Halt Handsup আওয়াজ শুনতে পান ও সাথে সাথে মাত্র ১০ গজ দুরে থাকা দুষ্কৃতিকারীগন তার উপর .৩০৩ রাইফেল ও এসএমসি’র গুলি বর্ষণ শুরু করে।

চৌকস ক্যাপ্টেন রকিব নিজেকে আড়াল করে অভাবনীয় পারদর্শীতা ও দক্ষতার সাথে দুস্কৃতিকারীদের ওপর গুলি বর্ষন করেন এবং ২ জন শান্তিবাহিনীর দুষ্কৃতিকারীকে ঘায়েল করেন। সেইসাথে ১টি এসএমসি, ৮৭ রাউন্ড এ্যামোনিশন, ১টি .৩০৩ রাইফেল ও এ্যামোনিশনসহ একজন শান্তিবাহিনীর সদস্যকে গ্রেফতার করেন।

পরবর্তীতে ০৫ অক্টোবর ১৯৮২ তারিখে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ক্যাপ্টেন মোঃ রকিবুর রহমান’কে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com