1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

চট্টগ্রামের পৃথক ০২টি মাদক বিরোধী অভিযানে ৭১ কেজি গাঁজা উদ্ধারসহ ৫ জন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

র‌্যাব-৭, চট্টগ্রামের পৃথক ০২টি মাদক বিরোধী অভিযানে ৭১ কেজি গাঁজা উদ্ধারসহ ৫ জন মাদক কারবারিদের গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭ চট্টগ্রামের পৃথক ০২টি অভিযান পরিচালনা করে ০৫ জন মাদক কারবারি’কে গ্রেফতার সক্ষম হয় অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় পাকা রাস্তার উপর মাদকদ্রব্য নিয়ে গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ ডিসেম্বর ২০২৪ইং তারিখ আনুমানিক ০১৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ১। মনির উদ্দিন (২৪), পিতা- গোলাম কুদুস, সাং-কুতুবাদিয়া পাড়া, থানা-কক্সবাজার সদর এবং ২। মোঃ ভুট্ট (১৯), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-ঈদগাহ মাইজপাড়া, থানা-ঈদগাঁও ,ঊভয় জেলা-কক্সবাজারদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা ০২টি ট্রাভেল এবং ০১টি কাধে ঝুলানো ব্যাগের ভিতরে বিশেষে কৌশলে কসটেপ দ্বারা মোড়ানো ৪৪ কেজি গাাঁজা এবং ০১ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ আসামীদের গ্রেফতার করা হয়।

অপরদিকে, র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ পাহাড়ের উপরে একটি টিনশেড ঘরের ভিতরে মাদকদ্রব্য মজুদ করে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৩ ডিসেম্বর ২০২৩ইং তারিখে আনুমানিক ০৬৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ০১। মোঃ সুমন (২৭) পিতা- মৃত আবুল হোসেন, ২। মোঃ মহিন প্রকাশ কালু (৩০), পিতা- মৃত আবুল হোসেন, উভয় সাং-আরফিন নগর, থানা- বায়েজিদ বোস্তামী এবং ০৩। মোঃ শরিফুল ইসলাম সুমন (৩০), পিতা- মোঃ আলমগীর, সাং- জঙ্গল সলিমপুর, থানা- সীতাকুন্ড, সর্বজেলা-চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে টিনশেড ঘরটি তল্লাশী কালে ঘরের খাটের নিচে ০২টি বস্থার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো ২৭ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্ত এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিদের চট্টগ্রাম মহানগরীর বায়েজি বোস্তামী এবং ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com