1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

বৃহৎ বাংলার ম্যাপ দিয়ে উপদেষ্টা মাহফুজের পোস্ট, সমালোচনার মুখে ‘ডিলিট’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সেই পোস্টের সঙ্গে বৃহৎ বাংলার একটি ম্যাপও যুক্ত করেন তিনি। তবে সমালোচনার মুখে কয়েক ঘণ্টা পরই পোস্টটি সরিয়ে ফেলেন মাহফুজ আলম।

মহান বিজয় দিবসের রাতে পোস্ট করা ওই স্ট্যাটাসে মাহফুজ শুরুতেই লেখেন—‘ বিজয় এসেছে, তবে সামগ্রিক নয় মুক্তি এখনো বহুত দূরে!’

এর পর তিনি লেখেন, ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতিত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারব না।’

উপদেষ্টা মাহফুজের এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। কয়েক ঘণ্টা পর তাঁর পেজে ওই পোস্ট আর পাওয়া যায়নি।

উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টের স্ক্রিনশট। ছবি: ফেসবুক থেকে নেওয়া
উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টের স্ক্রিনশট। ছবি: ফেসবুক থেকে নেওয়া
মাহফুজ আলমের পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

বিজয় এসেছে, তবে সামগ্রিক নয় মুক্তি এখনো বহুত দূরে!

হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এ অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন, যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা – মুসলিম হিন্দু নির্বিশেষে, সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতিত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারব না। মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্ন ও সম্পর্কিত।

ভারত একটা ঘেরাও (Contain) ও গেটো (Ghettoize) কর্মসূচি নিয়েছে। ‘৪৭ এ হিন্দু মৌলবাদী ও কুলীনদের (অখন্ড) বাংলাবিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খন্ড বাংলা দেশের জন্ম। ঐ দেশকে রাষ্ট্র হিসাবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়েনাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার, এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে ’৭৫ আর ’২৪ ঘটাতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর। কিন্তু, আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি।

তাই আমরা বলছি, নূতন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। একটা খন্ডিত ভূমি, একটা জন্মদাগ নেয়া রাষ্ট্র দিয়ে হয় না, সে ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙক্ষা ও রূপান্তর আর সাংস্কৃতিক হেজেমনি লাগে। নইলে ’৭১ আর ’২৪ এর বয়ান ও শ্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে।

’৭১ এর পরে ’৭৫ আর ’২৪ এ দুইবার সুযোগ আসার পরেও আমরা ’৭২ এর মুজিববাদী বন্দোবস্তকে পুরাপুরি নস্যাৎ কতে পারিনি। আমরা চেষ্টা করতেই পারি। বারবার প্রাণ দিতে পারি। কিন্তু, এ খন্ডিত (Truncated), ঘেরাওকৃত (Contained), গেটো ( Ghettoized) বাংলা দিয়ে আমরা সত্যিকার বিজয়, স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারব না।

মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলা দেশ। তাই, বাংলা দেশকে এ খাঁচা ছেড়ে বেরুতেই হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরা গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে।

বাংলাদেশের প্রাণ আজ ’২৪ এ শহিদদের কোরাবানির ভেতর দিয়ে মুক্তি খুঁজছে। আর, ’২৪ কেবল শুরু, শেষবিন্দু নয়। এ অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত। এ লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত। যাবেও হয়তো তাদের জীবন!
তবু, আমাদের শাহাদাতের উপর দিয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক!

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com